অনূর্ধ্ব ১৩ বয়সীদের জন্য নিষিদ্ধ পাবজি

১৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য ডিজিটাল তালা যোগ করা হয়েছে জনপ্রিয় গেম প্লেয়ারআননোন’স ব্যাটলগ্রাউন্ডস বা পাবজি’তে। গেমের নির্মাতা প্রতিষ্ঠানের আরোপ করা এই তালা অভিভাবক খুলে দিলেই কেবল অল্প বয়সীরা গেমটি খেলতে পারবেন।

আপাতত শুধু চীনে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে পাবজি।

অনেকদিন ধরেই কম বয়সীদের খেলার সময় সীমিত করতে চীনে অনেক গেমে নিষেধাজ্ঞা দিয়েছে টেনসেন্ট। এবার পাবজিতে ডিজিটাল লক আনায় ১৩ বছরের কম বয়সীরা গেমটিতে প্রবেশ করতে পারবেন না।

তরূণদের গেমের প্রতি আসক্তি কমানোর লক্ষ্যে চীনা সরকারের পদক্ষেপ সমর্থন করতেই গেমে নিষেধাজ্ঞা আনছে টেনসেন্ট।

২০১৭ সালের ডিসেম্বর উন্মোচন করা হয় মাল্টি-প্লেয়ার এই গেমটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়দের যুক্ত করে রিয়েল-টাইমে একে অপরের সঙ্গে যুদ্ধ করতে দেয় গেমটি।সুত্র: আইএনএস

The post অনূর্ধ্ব ১৩ বয়সীদের জন্য নিষিদ্ধ পাবজি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on অনূর্ধ্ব ১৩ বয়সীদের জন্য নিষিদ্ধ পাবজি on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: