খুলনায় রেজিস্ট্রোর সেমিনার

বিভাগীয় শহর খুলনার আইটি এক্সপার্ট এবং আইটি প্রফেশনালদের নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি হয়ে গেল আইটি ব্যবসায় নতুন ক্যারিয়ার গড়া বিষয়ক সেমিনার নেক্সটজেন আইটি বিজনেস উইথ রেজিস্ট্রো।

শহরে টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলের সেমিনার হলে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সেফ সিনট্যাক্স প্রতিষ্ঠাতা ও লিড ওয়েব ডেভেলপার জিএম মোস্তাকিম বিল্লাহ, স্টার্টআপ খুলনার প্রতিষ্ঠাতা নওশীন আফরিন, ফিউচার আইটি পার্কের প্রতিষ্ঠাতা ও সিইও এসএম মিশকাতুল ইসলাম, মাইক্রোড্রিম আইটির সিইও শাহানূর শরীফ, সুন্দরবনএক্স ডটকমের হেড অফ সার্ভিস হাফিজুর রহমান তরফদার, হ্যাম ইউনিকর্ন লিমিটেডের চেয়ারম্যান মো. আবুল হাসনাত, স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব ও ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের হেড অফ অপারেশন খান মোহাম্মদ নকীব স্বাধীন।

সেমিনারে বক্তারা আইটি ও আইটিইএস সেক্টরে বাংলাদেশের সম্ভাবনা, বর্তমান অবস্থান এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়া ও নিজেদের উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের অভিজ্ঞতা আলোচনা করেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে এই সেক্টরে ক্যারিয়ার গড়তে উৎসাহ প্রদান করেন।

সেমিনারটি আয়োজনে আয়োজকের ভূমিকা পালন করেন খুলনার সংগঠন বিটপী এবং আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড, ইজিয়ার টেকনোলজিস লিমিটেড।

The post খুলনায় রেজিস্ট্রোর সেমিনার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on খুলনায় রেজিস্ট্রোর সেমিনার on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: