ফিচার ফোনের দাম ৩৪ হাজার টাকা!

স্মার্টফোনে আসক্তি এখন পরিবার ও সামাজিক পরিসর, এমনকি কর্মক্ষেত্রেও সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তাই যারা এই আসক্তি কাটাতে চান তাদের জন্য সুইজারল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান পাংকট নিয়ে এসেছে ফোনকল এবং এসএমএস সহ সাধারণ ফাংশনের একটি ফিচার ফোন।

স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফিচার ফোনটি প্রদর্শন করেছে পাংকট। এমপি০২ মডেলের এই ফোনে ইন্টারনেট এবং অ্যাপস ব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ডলার, বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় প্রায় ৩৪ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্স ছাড়া)।

ফিচার ফোনটির এই অত্যাধিক দামের পক্ষে নির্মাতা প্রতিষ্ঠানটির যুক্তি হচ্ছে- মসৃণ, হালকা ও পাতলা ডিজাইন এবং উন্নত বৈশিষ্ট্যের হওয়ায় এমন উচ্চ মূল্য ন্যায্য।

ফোনটিতে নয়েজ ক্যানসেলেশন সুবিধাসহ হাই কোয়ালিটির অডিও, মাইক্রো-ইউএসবি চার্জিং, অ্যান্টি রিফ্লেকশন স্ক্রিন (চোখ সুরক্ষিত থাকবে) এবং অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং (আঙুলের ময়লার ছাপ পড়বে না) ব্যবহৃত হয়েছে।

পাংকট এমপি০২ মডেলের ফোনটি দেখতে অনেকটা নব্বই দশকে নকিয়ার ‘ব্রিক’ ফোনের বর্তমান ভার্সনের মতো। তবে বেশ হালকা ও পাতলা ডিজাইনের। ওজন মাত্র ৮৮ গ্রাম। ফোনটির ফোরজি মোবাইল ব্রডব্যান্ড হটস্পট হিসেবে ল্যাপটপ এবং ট্যাবলেটে ব্যবহার করা যাবে।

পাংকটের ফিচার ফোনটি নকিয়ার একই ধরনের বেশ কিছু মডেলের ফিচার ফোনের তুলনায় প্রায় ১০ গুণ বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে, যেগুলোতে সাধারণ ফিচার ঠিক রেখে কেবল নেটওয়ার্ক উন্নত করা হয়েছে। উদাহারণস্বরুপ, পাংকট এমপি০২ ফিচার ফোনের মতো একই ফাংশনের নকিয়া ১০৫ ফিচার ফোনের মূল্য মাত্র ৪০ ডলার, বাংলাদেশি টাকায় মূল্য ৪ হাজার টাকার মতো।

এছাড়াও কেবল স্যোশাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য বাজারে অন্যান্য ব্র্যান্ডের আরো অনেক স্বল্প মূল্যের ফিচার ফোন রয়েছে। সুতরাং ফিচার ফোনের পেছনে ৪০০ ডলার ব্যয় করতে মানুষজন কতটা সাড়া দেবে সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র : ডেইল মেইল

The post ফিচার ফোনের দাম ৩৪ হাজার টাকা! appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ফিচার ফোনের দাম ৩৪ হাজার টাকা! on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: