বাংলাদেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল বাজারে নিয়ে এলো সিম্ফনি আই৯৫ নামে নতুন একটি স্মার্টফোন। ২ জিবি র্যাম এবং ফোরজি নেটওয়ার্ক সমৃদ্ধ এই স্মার্টফোনটির মূল্য মাত্র ৭ হাজার ৯৯০ টাকা।
অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত অপারেটিং সিস্টেম। এর ফুল ভিশন ডিসপ্লে এর সামনের দিক টি এক কথায় দারুন দেখতে। ফ্রন্ট সাইডে আছে ৫.৪৫ ইঞ্চ ডিসপ্লে এবং এর উপর আছে আইপিএস এলসিডি প্যানেল। ৫.৪৫ ইঞ্চ আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে যার রেজ্যুলেশন এইচডিপ্লাস বা ১৪৪০×৭২০পি। এই স্মার্টফোনে ভিডিও গুলো খুবই প্রাণবন্ত একটা ফিল দেয় এবং এতে অন স্ক্রীণ নেভিগেশন বাটন দেওয়া হয়েছে।
সিম্ফনি আই৯৫ এ রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ ইন্টার্নাল স্টোরেজ। মেমোরী কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। মিড হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে অনায়াসে। এছাড়াও আছে ফেস আনলক সুবিধা।
সিম্ফনি আই৯৫ এ আছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরায় আছে ট্রু ফ্ল্যাশ আছে যার মাধ্যমে তোলা যাবে সুন্দর ও প্রাণবন্ত ছবি। ব্যাক ক্যামেরায় থাকছে ২.২ এ্যাপারচার এবং ফ্রন্ট ক্যামেরায় আছে ২.২ এ্যাপারচার।
সারাদিন নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য হ্যান্ডসেটটিতে আছে ৩০০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি।
এছাড়াও জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর নামে আরো কিছু সেন্সরও এই স্মার্টফোনে আছে।
সিম্ফনির সকল আউটলেটে গ্রামীণফোন এর আকর্ষণীয় বান্ডেল অফার সহ এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে চারটি ভিন্ন ভিন্ন কালারে।
The post সিম্ফনির নতুন চমক সিম্ফনি আই৯৫ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া