সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ-ইন্টারনেট পেল সন্দ্বীপবাসী

সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পেয়েছে দেশের মূল ভুখণ্ড থেকে বিছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপবাসী।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের সন্দ্বীপে প্রায় ৪ লাখ মানুষের বসবাস। বারবার ভাঙনের কারণে এ দ্বীপটি আয়তনে ছোট হয়ে যাওয়ায় এতদিন এক প্রকার বিদ্যুৎ সুবিধার বাইরে ছিলো। বর্তমানে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল স্থাপন করে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয় এই উপজেলার মানুষের কাছে।

জানা যায়, সমুদ্রের তলদেশে সন্দ্বীপ চ্যানেলে ভূ-পৃষ্ঠ হতে ১০-২০ ফুট গভীরতায় দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাবল নেটওয়ার্ক সমুদ্র তীরবর্তী চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে ও সন্দ্বীপ চ্যানেলে যুক্ত করা হয়েছে। সন্দ্বীপে এ সংযোগ দেয়া হয়েছে উপকূল থেকে ১৬ কিলোমিটারের দুটি ক্যাবল স্থাপনের মাধ্যমে।

সন্দ্বীপে বিদ্যুৎ সংযোগ ছাড়াও আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাতীয় গ্রিডে সংযুক্ত নতুন ৯টি গ্রিড উপকেন্দ্র এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

The post সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ-ইন্টারনেট পেল সন্দ্বীপবাসী appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ-ইন্টারনেট পেল সন্দ্বীপবাসী on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: