পাবজি মোবাইল খেলার জন্য নতুন মোবাইল ফোনের আবদার করেছিল এক কিশোর। মা বাবা পছন্দের মোবাইল কিনে দিতে অস্বীকার করায় নিজের প্রাণ কেড়ে নিল মুম্বাই এর ১৮বছরের ঐ তরুন।
পাবজি খেলার জন্য মা-বাবার কাছে ৩৭ হাজার টাকা দামের মোবাইল কিনে দেওয়ার আবদার করেছিল সে। কিন্তু মা বাবা ২০ হাজার টাকার বেশি দামের মোবাইল কিনে দিতে রাজি ছিলেন না। পুলিশ জানিয়েছে পছন্দের মোবাইল না পেয়ে দড়ির সাহায্যে নিজের বাড়িতে রান্না ঘরে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে ভারতের কুর্লার নেহেরু নগরের ঐ কিশোর।
পাবজি একটি অনলাইন মোবাইল গেম। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে বৈঠকেও পাবজি মোবাইল গেম আসক্তির প্রসঙ্গ এসেছিল।
‘পাবজি’ নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার বম্বে হাই কোর্টে গিয়েছেন এক ১১ বছরের এক বালক। মায়ের মাধ্যমে জনস্বার্থে মামলা দায়ের করেছেন এই বালক। তিনি বলেন, এই খেলা হিংস্রতা, আগ্রাসন এবং সাইবার-গুন্ডামির প্রচার করে।
The post পাবজি খেলার জন্য নতুন আত্মহত্যা করল এক কিশোর appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া