অ্যান্ড্রয়েড গো সম্পর্কে জানেন নিশ্চয়ই? ২০১৭ সালে স্বল্প দামের কম ক্ষমতার ফোনের জন্য এন্ড্রয়েডের এই ভার্সন চালু করার ঘোষণা দিয়েছিল গুগল। আর শাওমি গতকাল রেডমি গো স্মার্টফোন ঘোষণা করেছে যা অ্যান্ড্রয়েড গো (অরিও ৮.১ এডিশন) অপারেটিং সিস্টেমে চলবে।
শাওমি রেডমি গো স্মার্টফোনটি আউট অফ দ্যা বক্স গুগলের “অ্যান্ড্রয়েড গো (৮.১)” ওএস রান করবে, যা আল্ট্রা বাজেট বা লো এন্ড স্মার্টফোনগুলোর জন্যই তৈরি করা হয়েছে। রেডমি গো স্মার্টফোনটিতে থাকবে ৫ ইঞ্চির এলসিডি ৭২০পি এইচডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৪২৫, যা কোয়ালকমের একটি এন্ট্রি লেভেল চিপসেট।
এছাড়া থাকবে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এন্ট্রি লেভেলের স্মার্টফোন হওয়ায়, ক্যামেরা হিসেবে থাকবেনা কোনো ফ্যান্সি ডুয়াল ক্যামেরা বা এই ধরনের কিছু। রিয়ারে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে থাকবে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ।
শাওমি রেডমি গো স্মার্টফোনটিই হতে চলেছে শাওমির ট্রুলি এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন। এই ফোনটির চাইনিজ প্রাইসিং এবং গ্লোবাল প্রাইসিং কিছুই জানা যায়নি এখনো।
ব্ল্যাক ও ব্লু রঙে ফেব্রুয়ারিতে আসছে শাওমি রেডমি গো সস্তা অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এর দাম ৯০ ডলারের মত। অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির দাম ডলার মূল্যের অনুপাতে বাংলাদেশের বাজারে ৭৬০০ টাকার মত হতে পারে। তবে ট্যাক্স ও অন্যান্য খরচের পর চূড়ান্ত দাম কত হবে তা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
The post রেডমি গো আসছে ফেব্রুয়ারিতে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া