ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, রেড্ডিট এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
এর মধ্যে ফেসবুকের দুই বিলিয়ন, হোয়াটসঅ্যাপের ১.৫ বিলিয়ন, ইনস্টাগ্রামের এক বিলিয়ন এবং টুইটারের ৩৩৬ মিলিয়ন ব্যবহারকারী আছে। ব্যবহারকারী বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ফেসবুক। তবে প্রত্যেক দিনে গড়ে প্রায় আট হাজার ফেসবুক ব্যবহারকারী মারা যান। চলতি শতাব্দীর শেষের দিকে বিশ্বের বৃহত্তম ভার্চুয়াল কবরস্থানে পরিণত হবে ফেসবুক। কারণ এই সময়ের পরে ফেসবুকের জীবিত ব্যবহারকারীর চেয়ে মৃত মানুষের প্রোফাইল থাকবে বেশি।
বিশ্বের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি হচ্ছে ফেসবুক। টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, রেডিট ও অন্যান্য নামাজিক যোগাযোগ মাধ্যমেরও কোটি কোটি ব্যবহারকারী রয়েছেন।
সাইবার আইন বিশেষজ্ঞ পবন দুগাল বলেন, কেউ ইমেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রেখে মারা গেলে তার উত্তরাধিকারীদের অবশ্যই সেগুলো ব্যবহারের সুযোগ থাকা উচিত।
ইতোমধ্যে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর একজন পরিবারের সদস্য বা বন্ধু যেন তার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারে সেজন্য লিগ্যাসি কন্টাক্ট নামের একটি অপশন চালু করেছে।
ডিজিটাল এসব প্ল্যাটফর্মে অনেক সময় ব্যয় করছেন ব্যবহারকারীরা; মৃত্যুর পর এসব প্রোফাইলের কী হবে তা নিয়ে চিন্তাভাবনা করেন খুব কম মানুষ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একজন ব্যবহারকারী মারা গেলে তার ব্যক্তিগত ডিজিটাল সম্পত্তি যেমন- ছবি, ভিডিও অন্যান্য পোস্ট কি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে? সূত্র : আইএএনএস
The post দিনে গড়ে ৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া