দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ‘এ’ সিরিজের নতুন কয়েকটি ফোন আনতে যাচ্ছে। ‘গ্যালাক্সি এ ৫০’ নামের ফোনটি সম্পর্কে প্রতিষ্ঠানটির চুপ থাকলেও অনলাইনে ফাঁস হয়েছে এর ছবি ও তথ্য। ধারনা করা হচ্ছে মিড-রেন্জ ডিভাইস হতে পারে ‘গ্যালাক্সি এ ৫০’।
৯১মোবাইলস ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে ডিভাইসটির প্যানেলের একটি ছবি প্রকাশ হয়। গ্যালাক্সি এ ৫০ এর ফাঁস হওয়া ছবি থেকে ইঙ্গিত করে যে আসন্ন স্মার্টফোনটি ইউএসবি টাইপ-সি পোর্টটি এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে।
ছবি থেকে ধারণা করা হচ্ছে, ডিভাইসটির পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা। সেখানে একটি থাকবে ২৪ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ক্যামেরা। সামনে ডিসপ্লের প্যানেলে থাকবে ওয়াটার ড্রাপ নচ। ফ্রন্ট ক্যামেরার অবস্থান হবে নচে। সেখানেও থাকতে পারে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।
অ্যান্ড্রয়েড পাই ৯ অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে ‘গ্যালাক্সি এ ৫০’ ফোনটিতে । ডিভাইসটিতে মিলবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসর হিসেবে থাকতে পারে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোজ ৯৬১০ চিপসেট। ৪ ও ৬ গিগাবাইট র্যামের পাশাপাশি ইন্টারনাল মেমোরির উপর নির্ভর করে ৬৪ ও ১২৮ গিগাবাইট সংস্করণে পাওয়া যাবে ফোনটি। ডুয়েল সিম, ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
The post ট্রিপল ক্যামেরায় আসছে গ্যালাক্সি এ ৫০ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া