চীনা স্মার্টফোন কোম্পানি অপো আজ তাদের নতুন বাজেট ফোন অপো কে১ উন্মোচন করলো। এই ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে বাজারে আনা হয়েছে। ফোনটি লাল ও নীল রঙে পাওয়া যাবে।
এছাড়াও এই ফোনে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে,স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর,ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।যদিও এই ফোন কবে দেশের বাজারে আসবে সে বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।
অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের সাথে আসা অপো কে১ ফোনে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে আছে যার স্ক্রিন রেজল্যুশন ১০৮০×২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯ । এছাড়াও ফোনের স্ক্রিন টু বডি রেশিও হলো ৯১ শতাংশ। এই ফোনে ২.২ গিগাহার্টজ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর দেওয়া হয়েছে।
অপো কে১ ফোনটি দুটি স্টোরেজ বিকল্পের সাথে বাজারে এসেছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল মেমরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
অপো কে১ ফোনে ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এছাড়াও ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেলফির জন্য।
সাথে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পিছনের প্যানেলে ৩ডি গ্লাস দেওয়া হয়েছে। ফোনটিতে শক্তিশালী ৩ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারী আছে ।
The post ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে এলো অপো কে১ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া