সম্প্রতি লঞ্চ হয়েছিল হুয়াওয়ে পি স্মার্ট (২০১৯) । এই ফোনের নাম বদলে জাপানে এল হুয়াওয়ে নোভা লাইট ৩। শুক্রবার থেকে সূর্যোদয়ের দেশে বিক্রি শুরু হয়েছে এই ফোন। হুয়াওয়ে নোভা লাইট ৩ এর দাম ২৬ হাজার ৮৮০ জাপানি ইয়েন। জাপানের অফিসিয়াল হুয়াওয়ে সাইট থেকে এই তথ্য জানা গিয়েছে। স্টোরেজ ছাড়া হুয়াওয়ে নোভা লাইট ৩ আর হুয়াওয়ে পি স্মার্ট (২০১৯) তে কোন পার্থক্য নেই।
হুয়াওয়ে নোভা লাইট ৩ ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে ৬.২১ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে হাইসিলিকন কিরিন ৭১০ অক্টাকোর চিপসেট। ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজে পাওয়া যাবে হুয়াওয়ে নোভা লাইট ৩।
ছবি তোলার জন্য হুয়াওয়ে নোভা লাইট ৩ তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১৩মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য সামনে থাকছে ৮মেগাপিক্সেল ক্যামেরা।
হুয়াওয়ে নোভা লাইট ৩ ফোনে রয়েছে ৩ হাজার ৪০০ এএমএইচ ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে এক চার্জে ৪জি নেটওয়ার্কে ১০ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যাবে।
The post ফাস্ট প্রসেসার, দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল হুয়াওয়ে নোভা লাইট ৩ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া