অনলাইনে বিক্রি শুরুর প্রথম দিনেই ভারতে গ্যালাক্সি এম সিরিজের দুটি স্মার্টফোন গ্যালাক্সি এম১০ ও এম২০-এর স্টক শেষ। অর্থাৎ, প্রথম ধাপে যতগুলো ফোন বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছিলো তা শেষ হয়ে গিয়েছে। দেশটিতে দ্বিতীয় ধাপের বিক্রি শুরু হবে আগামি ৭ ফেব্রুয়ারি, ২০১৯ থেকে।
সম্প্রতি ভারতের বাজারে নিজেদের স্বল্প বাজেটের স্মার্টফোন গ্যালাক্সি এম১০ ও এম২০ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং। মূলত মিলেনিয়ালস বা সহ¯্রাব্দের প্রজন্মের হাতে মানসম্মত ও ক্ষমতাসম্পন্ন ডিভাইস তুলে দেয়ার লক্ষ্যেই নতুন এই সিরিজ বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
ভারতের বাজারে গ্যালাক্সি এম১০ ও এম২০ একসঙ্গে উন্মোচন হলেও বাংলাদেশের বাজারে শুরুতে গ্যালাক্সি এম১০ নিয়ে আসা হতে পারে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে। যদি তা হয় তবে গ্যালাক্সি এম১০-এর কোন সংস্করণটি আনা হবে এবং দেশের বাজারে এর দাম কতো হতে পারে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
গ্যালাক্সি এম১০-এর দুটি সংস্করণের মধ্যে একটি হচ্ছে ২ জিবি র্যাম ও ১৬ জিবি রমের এবং অন্যটি হচ্ছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমের। দুটি সংস্করণেই রয়েছে আল্ট্রা ওয়াইড লেন্সসমৃদ্ধ ডুয়েল রিয়ার ক্যামেরা, ৬.২২ ইি র এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে এবং ৩,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। উল্লেখ্য যে, এম সিরিজের ডিভাইসগুলোতে প্রথমবারের মতো ওয়াটার-ড্রপ নচ প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করেছে স্যামসাং।
প্রযুক্তিগত দিক থেকে ডিভাইসটি বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে সহজেই ধারনা করা যায়। তবে দেশের বাজারে এর দাম কেমন হবে সেটিই হচ্ছে মূল বিষয়। ভারতের বাজারে সর্বনি¤œ আনুমানিক ১১২ মার্কিন ডলার হলে সে অনুযায়ী দেশের বাজারে আনুষঙ্গিক খরচ মিলিয়ে গ্যালাক্সি এম১০-এর দাম ১০,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে হতে পারে। আর যদি তাই হয় তবে বিশ্বখ্যাত স্যামসাং ব্র্যান্ডের উচ্চমানের স্মার্টফোন সহ¯্রাব্দের প্রজন্মের হাতে হাতে চলে আসবে অনায়াসে।
The post মুহূর্তে স্টক শেষ হল গ্যালাক্সি এম সিরিজের appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া