গুগলের প্লে-স্টোরে থাকা ভুয়া অ্যাপের বিরুদ্ধে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে গুগল। তাদের দাবি, প্লে-স্টোরে থাকা ভুয়া অ্যাপ ও ম্যালওয়্যার ব্যবহারকারীদের সুরক্ষা নষ্ট করছে।
এবিষয়ে অ্যান্টিভাইরাস নির্মাতা ইসেটের ম্যালওয়্যার গবেষক লুকাস স্টেফাংকো বলেন, ‘গুগল প্লে-স্টোরে জিপিএস অ্যাপস হিসেবে অন্তত ১৫টি ভুয়া অ্যাপ ব্যবহারকারীদের ধোঁকা দিচ্ছে। ইতোমধ্যে এই অ্যাপগুলো ৫ কোটিবারের বেশি প্লে-স্টোর থেকে ডাউনলোড হয়েছে। অ্যাপগুলো ব্যবহারকারীদের উপকারের চেয়ে তথ্য সংগ্রহে বেশি নিয়োজিত থাকে। শুধু তা-ই নয়, অ্যাপগুলো বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয়েও নিয়োজিত রয়েছে। ’
তিনি আরো বলেন, ‘এসব অ্যাপ চালু করলেই তাতে কেবল গুগল ম্যাপ চালু হয়ে যায় এবং তাদের এপিআইয়ে গুগল ম্যাপস দেখানো ছাড়া অন্য কোনো সুবিধা দেয় না। অ্যাপগুলোতে নিয়মিত বিজ্ঞাপন প্রদর্শন করা হয় যাতে ব্যবহারকারীরা রীতিমতো বিরক্ত হন। এদের মধ্যে এমনও অ্যাপ রয়েছে যাতের সঠিক অ্যাপ আইন নেই।’
ধোঁকা দেয়া অ্যাপ থেকে শীর্ষ ১৫টি অ্যাপকে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- ভয়েস জিপিএস ডিরেকশন, জিপিএস রুট ফাইন্ডার, জিপিএস রুট ট্র্যাকার, জিপিএস ম্যাপস অ্যান্ড নেভিগেশন, লাইভ আর্থ ম্যাপ, লাইভ আর্থ ম্যাপ অ্যান্ড স্যাটেলাইট, ট্রাফিক আপডেটস: জিপিএস ফ্রি ম্যাপস, ফ্রি জিপিএস, ম্যাপস অ্যান্ড নেভিগেশন, জিপিএস স্যাটেলাইট ম্যাপস, ফ্রি জিপিএস ম্যাপস-স্টার প্লে ক্রিয়েশনস, জিপিএস স্ট্রিট ভিউ-ম্যাপস গো, ভয়েস জিপিএস ড্রাইভিং-ডেলটা রাজা অ্যাপস, জিপিএস লাইভ স্ট্রিট ম্যাপস ও ফ্রি জিপিএস ট্রাফিক আপডেটস।
অ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করে অর্থ আয় করাই তাদের মূল উদ্দেশ্য। এ ছাড়া অনেক অ্যাপ ব্যবহারকারীর ডায়ালারের তথ্যসহ এমন সব তথ্যের অনুমতি চায়, যা নেভিগেশন অ্যাপের ক্ষেত্রে অপ্রয়োজনীয়। এ ধরনের অ্যাপ যাদের স্মার্টফোনে রয়েছে, তাদের দ্রুত তা সরিয়ে ফেলতে পরামর্শ দেন ইসেটের ওই বিশেষজ্ঞ। সূত্র : এনডিটিভি
The post ভুয়া অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে গুগল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া