দেশের বাজারে হুয়াওয়ে স্মার্টফোনের দাম কমলো। হুয়াওয়ে জনপ্রিয় ওয়াই সিরিজের ওয়াই ৫ লাইট স্মার্টফোনে ১ হাজার টাকা মূল্য হ্রাস পেয়েছে । ফোনটির বর্তমান মুল্য মাত্র ৭৯৯৯ টাকায়।
৫ দশমিক ৪৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটির রেজুলেশন হল ৭২০×১৪৪০ পিক্সেল। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৩৯।
ফোনটিতে রয়েছে ১ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে ইন্টারনাল স্টোরেজ। ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড গো এডিশনের অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। ছবি তোলার জন্য পেছনে রয়েছে এফ/২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে এফ/২.২ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেল ক্যামেরা। কম আলোতে সুন্দর ছবি তোলার জন্য ফ্রন্টে রয়েছে এলইডি ফ্ল্যাশ।
ডুয়েল সিম সুবিধার ডিভাইসটিতে রয়েছে ব্লুটুথ ৪.২, মাইক্রোইউএসবি ২.০ ও ৩.৫ এমএম হেডফোন জ্যাক। নীল ও কালো রঙে পাওয়া যাবে ফোনটি।
The post দেশে স্মার্টফোনের দাম কমালো হুয়াওয়ে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া