আগামী মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ফোল্ডেবল ফোন উন্মোচন করবে হুয়াওয়ে। পি ৩০ নিয়ে ইতোমধ্যেই কৌতুহল উদ্দীপক খবর ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, যে কোন মূহূর্তে বাজারে এ সিরিজটি ছাড়া হতে পারে। এমনকি ইন্টারনেটে পি৩০ এর ছবিও ফাঁস হয়েছে! কিন্তু ফাঁস হওয়া এ মডেলটি দেখতে মোটেও ভাঁজ ফোনের মতো নয়। তবে সম্ভবত হুয়াওয়ে এ সিরিজ নিয়ে খুবই গোপনীয়তা রক্ষা করছে। আর এদিকে আগ্রহী গ্রাহকরা হয়ে উঠছেন আরও উৎসুক।
অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মোবাইল বা প্রযুক্তি সম্পর্কিত বড় ইভেন্ট যেমন এমডব্লিউসি, সিইএস, আইএফএ এর বাইরে তাদের পণ্যের ফ্ল্যাগশিপের আনুষ্ঠানিক সূচনার বিয়টি চিন্তা করে। তবে এক্ষেত্রে হুয়াওয়ে এক ধরনের বিস্ময় তৈরি করেছে। কেননা তারা প্রতিযোগিতার ব্যাপারটি মাথায় রেখে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাদের ৫জি ফ্ল্যাগশিপের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
শীর্ষস্থানীয় স্মার্টফোন ভিত্তিক রিভিউ সাইট ফোনঅ্যারেনা বলছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯ এ ২৪ ফেব্রুয়ারি হুয়াওয়ের এ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। সম্ভবত সে সময় পুরো বিশ্ব নতুন ৫জি সিরিজের বিষয়ে জানতে পারবেন।
The post ইন্টারনেটে হুয়াওয়ে পি ৩০ এর ছবি ফাঁস appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া