সম্প্রতি সারা বিশ্বে বিপুল পরিমাণে আইফোন বিক্রি কমার কারণেই চিন্তার ভাঁজ টিম কুকের কপালে। এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন বাজার চীনে ভালো ব্যবসা করা জরুরি ছিল। ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) চীনে হু হু করে আইফোন বিক্রি কমেছে।
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের বাজারে হুয়াওয়ের পণ্য প্রবেশ নিষিদ্ধ করলেও গত বছর স্মার্টফোন বিক্রি থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি। ২০১৮ সালে এ খাত থেকে চীনা টেক জায়ান্টটির আয় হয়েছে ৫ হাজার ২০০ কোটি ডলারের (প্রায় ৩ লাখ ৭০ হাজার কোটি রুপি) বেশি। প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫০ শতাংশ। গতকাল এক ইভেন্টে কোম্পানিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর রয়টার্স।
সম্প্রতি এই কথা জানিয়েছে এক স্ট্যাটিজি অ্যানালিটিক্স। ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকের পরে চীনে এত খারাপ ফল করেনি অ্যাপল। এইদিকে ২০১৮ সালে রেকর্ড পরিমাণ স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে।
গবেষণা সংস্থা জানিয়েছে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে মোট ১১ শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে। এই সময়ে অ্যাপল ও শাওমি সবথেকে বেশি জায়গা হারিয়েছে চীনে।
বেইজিংয়ে আয়োজিত ওই ইভেন্টে হুয়াওয়ের কনজিউমার ডিভিশনের প্রধান রিচার্ড ইউ জানান, এতদিন কোম্পানিটির আয়ের সবচেয়ে বড় খাত ছিল ক্যারিয়ার বিজনেস। গত বছর রেকর্ড পরিমাণ আয় নিয়ে কনজিউমার ব্যবসা এ খাতকে পেছনে ফেলেছে।
২০১৭ সালের শেষ ত্রৈমাসিকে চীনে মোট ১.৪ কোটি আইফোন বিক্রি হয়েছিল। ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে এই সংখ্যা কমে হয়েছে ১.০৯ কোটি। এছাড়াও ২০১৮ সালে চীনে মোট ৩.৪২ কোটি আইফোন বিক্রি করেছিল অ্যাপল। তবে ২০১৭ সালে মোট ৩. ৬৭ কোটি আইফোন বিক্রি হয়েছিল প্রতিবেশী দেশে। তাই শুধু ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে নয়, গোটা বছরেই আইফোন বিক্রি কমেছে চীনে।
তবে ২০১৮ সালে সবথেকে বেশি লাভ করেছে হুয়াওয়ে। ২০১৭ সালে চীনে মোট ৯.০৮ কোটি স্মার্টফোন বিক্রি করেছিল হুয়াওয়ে। ২০১৮ সালে সেই সংখ্যাটি বেড়ে হয়েছে ১০.৫১ কোটি।
The post বিক্রি বেড়েছে হুয়াওয়ের, চাপের মুখে অ্যাপল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া