আগামী মাসে আসছে হুয়াওয়ের ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন

আগামী মাসে অনুষ্ঠিতব‍্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ফোল্ডেবল ফোন উন্মোচন করবে হুয়াওয়ে। ফোনটিতে থাকবে ফাইভজি প্রযুক্তির সুবিধা। গত বুধবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি পরবর্তী প্রজন্মের স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এপি।

নেটওয়ার্ক সরঞ্জাম ও ডিভাইসের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুয়াওয়ের টানাপড়েন চলছে। যে কারণে মার্কিন কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের কম্পোনেন্ট না নিয়েই ফাইভজি স্মার্টফোন তৈরি করেছে হুয়াওয়ে। ডিভাইসটিতে নিজেদের কিরিন ৯৮০ প্রসেসর এবং ব্যালং ৫০০০ মডেম চিপ ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে হুয়াওয়ের কনজিউমার পণ্য বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইয়ু বলেন, আগামী মাসে বার্সেলোনায় অনুষ্ঠেয় এমডব্লিউসিতে কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের স্মার্টফোন উন্মোচন করা হবে। হুয়াওয়ের ফোল্ডেবল ফোনে ফাইভজি নেটওয়ার্ক সমর্থনের পাশাপাশি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার থাকবে। ক্যামেরা ও ইমেজে বাড়তি ফিচার যোগ করবে এআই।

The post আগামী মাসে আসছে হুয়াওয়ের ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on আগামী মাসে আসছে হুয়াওয়ের ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: