কম ক্ষমতাসম্পন্ন পিসিতে চালানোর জন্য প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) আনছে তাদের লাইট সংস্করণ। ইতোমধ্যেই থাইল্যান্ডে গেমটির বেটা ভার্সন চালু করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সাইট টেকরাডারের এক প্রতিবেদনে প্রকাশ পায় লাইট সংস্করণটি বিনামূল্যে খেলার সুবিধা দেয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফোর্টনাইটের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছে। উল্লেখ্য যে, পাবজির মূল ভার্সনের গেমটি ছিল প্রিমিয়াম ভার্সন।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে পাবজি গেমের নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, পাবজি লাইট ভার্সনের জন্য আলাদা গেম ডেভেলপার টিম থাকবে যারা পাবজি লাইটকে রিয়েলিস্টিক এবং পাবজির মূল ভার্সনের মতই ম্যাপ এবং অন্যান্য ফিচার আনার জন্য কাজ করবে।
প্রাথমিকভাবে শুধুমাত্র থাইল্যান্ডে পাবজি লাইট বেটা সংস্করণে শুধু ইরাংগেল ম্যাপ চালু করা হয়েছে। সোলো, ডুয়ো বা স্কোয়াড মোডে গেইমটি খেলা যাবে। থাইল্যান্ডে গেমটির বেটা ভার্সন যারা খেলবেন তাদের প্রতিক্রিয়া থেকে অন্যান্য দেশে গেমটি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রতিষ্ঠানটি।
The post বিনামূল্যে চালু করা হবে পাবজি লাইট appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া