বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতিক্ষিত মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটোরোলা ওয়ান পাওয়ার’। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই নতুন স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম হতে পারে ২৫, ০০০ টাকা।
নতুন এ ফোনটির বিষয়ে বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘ভারতের বাজারে বর্তমানে ব্যাপক চাহিদাসম্পন্ন ‘মটোরোলা ওয়ান পাওয়ার’-এর চাহিদা এখন বাংলাদেশেও। তাছাড়া বাংলাদেশের বাজারে মোটোরোলা ওয়ান-এর ভালো কাটতি এবং Motorola Bangladesh-এর ফেসবুক পেজে গ্রাহকদের আগ্রহ থেকেই মোটোরোলা ওয়ান পাওয়ার বাজারে আনার সিদ্ধান্ত নেয় মোটোরোলার ন্যাশনল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।’
মটোরোলা ওয়ান পাওয়ার ফোনে অ্যানড্রয়েড ওয়ানের লেটেস্ট প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করা হয়েছে। ফলে আগামী দুই বছর অ্যান্ড্রয়েড যতোবার আপডেট নেবে ততোবারই মটোরোলা ওয়ান পাওয়ারের ওপারেটিং সিস্টেম আপডেট নেবে। এর পর্দা ৬.২ ইঞ্চি ও প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন৬৩৬। স্মার্টফোনটির রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ (২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমরি ব্যবহারের সুবিধা)। এতে আরও রয়েছে ১৬ এমপি+৫ এমপি (মেগাপিক্সেল) ডুয়াল ক্যামেরা পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ইত্যাদি।
The post দেশে বাজারে আসছে ‘মটোরোলা ওয়ান পাওয়ার’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া