কমদামে নতুন স্মার্টফোন আনছে নকিয়া

২৪ ফেব্রুয়ারি নতুন স্মার্টফোন লঞ্চ করবে নকিয়া। স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে নতুন বাজেট স্মার্টফোনটি লঞ্চ করবে কোম্পানি। একই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির ফ্ল্যাগশিপ নকিয়া ৯ পিওরভিউ। নকিয়া ৯ পিওরভিউ ফোনে একটি বা তিনটি নয় পাঁচটি রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে নকিয়া ৯ স্মার্টফোনটিতে ।

একই সাথে বাজারে আসবে এন্ট্রি লেভেল নকিয়া ১ প্লাস। নতুন এই বাজেট ফোনে থাকবে ১ জিবি র‌্যাম আর মিডিয়াটেক চিপসেট। তবে লঞ্চের সময় নকিয়া ১ প্লাস ফোনে লেটেস্ট ৯.০ অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম থাকবে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে নকিয়া ১ প্লাস ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। বাজার চলতি ফোনে খুব আজকাল খুব পাতলা বেজেল থাকলেও নতুন নোকিয়া বাজেট স্মার্টফোনে থাকবে তুলনামূলক চওড়া বেজেল।

নকিয়া ১ প্লাস ফোনের ডিসপ্লের রেজোলিউশন ৪৮০*৯৬০ পিক্সেলস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

লেটেস্ট ৯.০ অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম থাকার জন্যই নকিয়া ১ প্লাস ফোনে মাত্র ১ জিবি র‌্যাম ব্যবহার করেছে কোম্পানি। কানেকটিভিটির জন্য এই ফোনে থাকছে ডুয়াল সিম, ওয়াইফাই, আর মাইক্রো ইউএসবি পোর্ট। স্পেসিফিকেশান সামনে এলেও নকিয়া ১ প্লাস ফোনের দাম জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ফোনটির দাম কমই হবে।

The post কমদামে নতুন স্মার্টফোন আনছে নকিয়া appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on কমদামে নতুন স্মার্টফোন আনছে নকিয়া on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: