বিশ্বের সবথেকে ছোট ল্যাপটপ আনলো আসুস

তাইওয়ানের টেক জায়েন্ট আসুস সম্প্রতি ১১ টি নতুন ল্যাপটপ উন্মোচন করেছে । যা বিশ্বের সবথেকে ছোট ল্যাপটপ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি । আসুস এর পিসি ও গেমিং বিভাগের প্রধান আর্নল্ড সু বলেন “পারফরম্যান্স এর সাথে কোন আপোষ না করে বিশ্বের সবথেকে ছোট ল্যাপটপ লঞ্চ করে আমরা গর্বিত।”

বুধবার ভারতে ১১ টি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে আসুস। ৭১৯০০ রুপি থেকে ১,৩৯৯০০ রুপিতে এই ল্যাপটপ গুলি কেনা যাবে। । বুধবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে আসুস। অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই জেনবুক ল্যাপটপগুলি দারুন শক্তপোক্ত ও মজবুত। রয়েল ব্লু ও আইসাকেল সিলভার রঙে এই ল্যাপটপ বিক্রি হবে।

কোম্পানি জানিয়েছে জেনবুক ১৫ (UX533),জেনবুক ১৪ (UX433) আর জেনবুক ১৩ (UX333) ল্যাপটপগুলিতে অষ্টম জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর চলবে। সাথে থাকবে NVIDIA GeForce GTX 1050 Max-Q গ্রাফিক্স আর ৮জিবি /১৬জিবি র‍্যাম। স্টোরেজের জন্য থাকছে ২৫৬/৫১২জিবি/ ১টিবি এসএসডি ।

সব ল্যাপটপে থাকবে ফুল এইচডি “ন্যানোএজ” ডিসপ্লে। ডিসপ্লের চার পাশে থাকবে সরু বেজেল। সবকটি মডেল এই থাকছে এইচডিএমআই পোর্ট আর মাইক্রো এসডি অথবা এসডি কার্ড রিডার।

The post বিশ্বের সবথেকে ছোট ল্যাপটপ আনলো আসুস appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on বিশ্বের সবথেকে ছোট ল্যাপটপ আনলো আসুস on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: