চীনে কয়েক দিন বন্ধ থাকার পর বিং সার্চ ইঞ্জিনের কার্যক্রম শুরু হয়েছে। বলা হচ্ছে, মার্কিন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের এ সার্চ ইঞ্জিনের কার্যক্রম ব্লক করেছিল চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
বিবৃতিতে সার্চ ইঞ্জিনের কার্যক্রম চালুর কথা বলা হলেও কেন বন্ধ ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মাইক্রোসফট। এর আগে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছিলেন, আমরা নিশ্চিত হয়েছি চীনে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করা যাচ্ছে না। এখন পরবর্তী করণীয় ঠিক করতে কাজ করছি।
চীনে ডজনের বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছিল, বিং সার্চ ইঞ্জিনের কার্যক্রমও বন্ধ করেছে দেশটি। ২০১০ সালে গুগল সার্চ ইঞ্জিনের কার্যক্রম বন্ধ করার পর বিদেশী কোম্পানির মধ্যে একমাত্র বিং সার্চ ইঞ্জিনই দেশটিতে টিকে ছিল। চীনে আগেও কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়েছিল মাইক্রোসফট। ২০১৭ সালের নভেম্বরে দেশটিতে প্রতিষ্ঠানটির ইন্টারনেট ভিডিও কল ও মেসেজিং সেবা স্কাইপের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বেইজিংয়ের কঠোর সেন্সরশিপ আইনে বাধাগ্রস্থ হওয়ায় অনেকবারই এ নিয়ে সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। কিন্তু কোটি কোটি ইন্টারনেট গ্রাহক ও ক্রমবর্ধমান অনলাইন শপিং বাজার হওয়ায় শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য দেশটিকে এড়ানো অসম্ভব ছিল।
আগের বছর চীনের জন্য আলাদা একটি সেন্সরড সার্চ ইঞ্জিন আনার পরিকল্পনার কথা সামনে আসায় সমালোচনার মুখে পড়ে গুগল। ২০১০ সালেই দেশটিতে সার্চ ইঞ্জিন সেবা বন্ধ করে তারা।
The post চীনে ফিরলো মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া