ভারতের জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরো বাজারে নিয়ে এলো ১২৫ সিসির নতুন একটা স্কুটার। মডেল হিরো ডেসটিনি ১২৫। সম্প্রতি ভারতের বাজারে স্কুটারটি আনুষ্ঠানিকভাবে ছেড়েছে প্রতিষ্ঠানটি।
নতুন স্কুটারটি এক লিটার পেট্রলে ৫১ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে দাবি করছে হিরো।
হিরো ডেসটিনি ১২৫ দেখতে অনেকটা ১১০ সিসির হিরো ডুয়েটের মতই। ১২৫ সিসির ডেসটিনি স্কুটারে ডুয়েট স্কুটারের সাসপেনশন ও ব্রেক ব্যবহার করা হয়েছে।
স্কুটারটিতে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, পাস সুইচ, বাইরে থেকে তেল ভরার সুবিধা ইত্যাদি।
স্কুটারে আরও রয়েছে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮.৭ বিএইচপি শক্তি এবং ১০.২নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। অধিক মাইলেজের জন্য এই ইঞ্জিনকে বিশেষভাবে টিউন করা হয়েছে।
ভারতে এলএক্স এবং ভিএক্স এই দুই ভার্সনে স্কুটারটি পাওয়া যাবে। দেশটির বাজারে এলএক্স ভার্সনের দাম ৫৪ হাজার ৬৫০ রুপি। ভিএক্স ভার্সনেরদাম ৫৭ হাজার ৫০০ রুপি।
আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে নতুন এই স্কুটার ডেলিভারি শুরু হবে। সূত্র : অটোএনডিটিভি ও ইন্ডিয়ানমোটরসাইকেল
The post লিটারে ৫১ কিমি মাইলেজ দেবে হিরোর ডেসটিনি ১২৫ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া