হুয়াওয়ে বাজারে আনছে ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলো ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ডিভাইস আনতে উদ্যোগ নিয়েছে। নমনীয় ডিসপ্লের ফাইভ জি ফোন আনছে হুয়াওয়ে।

সম্প্রতি এই ফোনটির প্রোটোটাইপ প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। ফোনটি ২০১৯ সালের অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অবমুক্ত করবে।

ইটি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নমনীয় ডিসপ্লের ফাইভ কানেকটিভিটি সমৃদ্ধ ফোন আনতে পুরোদমে কাজ করছে হুয়াওয়ে। এই ফোনটির ডিসপ্লে ভাঁজ করেও ব্যবহার করা হবে। ভাঁজ করা অবস্থায় এর আয়তন হবে ৫ ইঞ্চির। ভাঁজ খুললে হবে ৮ ইঞ্চির।

লাইটরিডিং.কমের খবরে জানানো হয়, হুয়াওয়ের ভোক্তাপণ্য ব্যবসায়ের প্রধান নির্বাহী রিচার্ড ইউ ফাইভজি স্মার্টফোন আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হুয়াওয়ের আপকামিং এই ফোনের ডিসপ্লে তৈরি করছে বিওই নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক ডিভাইস নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছে। এর সুনাম বিশ্বজোড়া।

হুয়াওয়ে’র এই ভাঁজ করা ফোনের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে এনালিস্ট উআনটা ইনভেস্টমেন্ট কনসালটিং জেফ পু বলেছেন, হুয়াওয়ের ফোল্ডেবল ফোন ২০১৯ সালের শুরুর দিকে বাজারে ছাড়া হতে পারে। নমনীয় ডিসপ্লে এই নতুন টেকনোলজি সম্পর্কে জেফ পু আরও জানিয়েছেন, “হুয়াওয়ে ভাঁজ করার ডিসপ্লের ফোন প্রদর্শন করে টেকনোলজি জগতে এগিয়ে থাকতে চায়, যদি উৎকর্ষতার দিক থেকে স্যামসাংয়ের ডিসপ্লে গুণগত মানে এগিয়ে আছে”।

সম্প্রতি চীনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির টেলিকম বিশেষজ্ঞ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সামনে ফোনটি প্রদর্শন করা হয়। এর আগে বছরের শুরুতে হুয়াওয়ের ফোল্ডিং ফোন বাজারে আসার আভাস মিলেছিল। এবার জানা গেলো আগামী বছর নাগাদ ফোনটি বাজারে ছাড়বে হুয়াওয়ে। এতে পঞ্চম প্রজন্মের কানেকটিভিটি ফাইভ জি থাকছে।

The post হুয়াওয়ে বাজারে আনছে ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on হুয়াওয়ে বাজারে আনছে ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: