ছুটছে প্রযুক্তি! মোবাইলে ১-২-৩-টে ক্যামেরার দিন শেষ! বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এ৯ । বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে রয়েছে ছয়টা ক্যামেরা! পিছনে কোয়াড রেয়ার ফেসিং চারটে ক্যামেরা, সামনে আরও দুটো।
সম্প্রতি কুয়ালালামপুরে উন্মোচিত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৯। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরার উপস্থিতি।
ডুয়াল সিম স্যামসাং গ্যালাক্সি এ৯ফোনে অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চলবে। রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি, সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে যা বাজারে অন্যান্য অনেক ফোনের থেকেই অনেকটা বড় । দুর্দান্ত রেজোলিউশন। অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ ডিসপ্লে ১৮.৫ : ৯।
মূল ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল-এর! রয়েছে এএফ প্রাইমারি সেন্সর (এফ/১.৭)। দূরের ছবির জন্য রয়েছে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২X অপটিক্যাল জুম (এফ/২.৪), ৮এ মেগাপিক্সেল সেন্সর, আল্ট্রা ওয়াইড ১২০ ডিগ্রি লেন্স। ডেপথ অব ফিল্ড ৫ মেগাপিক্সেল সেন্সর। রয়েছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচার। কাজেই, কম আলোতেও সেলফি তুলতে কোনও অসুবিধে হবে না!
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ও ৬ থেকে ৮ জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে এতে। নেটিভ স্টোরেজ ১২৮ জিবি। স্যামসাংয়ের এই ফোনে ৩৮০০ এমএএইচ ব্যাটারি ও ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।
The post স্যামসাংয়ের ৬ ক্যামেরার ফোন বাজারে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া