দেশে সব পর্নো সাইট ব্লক করার নির্দেশ

দেশে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের জন্য ওয়েবসাইটগুলো ব্লক করতে হবে।

সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব; তথ্য মন্ত্রণালয়ের সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; বিটিআরসি; গ্রমীণফোন; বাংলালিংক; এয়ারটেল; রবিসহ সংশ্লিষ্ট পাঁচটি মোবাইল অপারেটরকে এই নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ুন কবীর পল্লব।

২০১৬ সালের ডিসেম্বর মাসে সরকার দেশে ৫৬০টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দেয়। এই ঘোষণা সে সময় দ্রুত কার্যকর করে সংশ্লিষ্টরা। সে সময় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, বিটিআরসির পাঠানো ৫৬০টির মধ্যে ৯০ শতাংশ সাইট বন্ধ করা সম্ভব হয়েছে।

তালিকার অবশিষ্ট ১০ শতাংশ সাইট বন্ধ করতে সময় লাগছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু সাইট ক্লাউডে হোস্ট করা। ফলে আইপি ধরে ধরে সেগুলো বন্ধ করতে হচ্ছে। দেখা গেল একটা আইপি ধরে বন্ধ করা হলো, সঙ্গে সঙ্গে আরেকটি আইপির মাধ্যমে ওই সাইট চালু হয়ে গেল।’ তিনি বলেন, ‘কারিগরি বিভিন্ন কারণে পর্নো সাইট বন্ধে কখনও পুরোপুরি সফল হওয়া যায় না।’

The post দেশে সব পর্নো সাইট ব্লক করার নির্দেশ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on দেশে সব পর্নো সাইট ব্লক করার নির্দেশ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: