“ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় সবাই এখন নির্ভরশীল মাইক্রোসফট অফিসের ওপর। আর মাইক্রোসফট ও তাদের অফিস সফটওয়ারে বিভিন্ন সময়ে চাহিদানুযায়ী পরিবর্তন এনে এর ব্যবহারকারীদের আরও বেশি নির্ভরশীল করে ফেলেছে অফিসে। প্রতিটি ডেস্কটপ কম্পিউটার এবং মোবাইলে রয়েছে মাইক্রোসফট অফিসের কোনো না কোনো সংস্করণ।
সোমবার উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য নতুন অফিস ২০১৯ উন্মোচন করেছে মাইক্রোসফট। যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গ্রাহক মাইক্রোসফটের অফিস ৩৬৫ সেবার আওতায় নেই তাদের জন্য আপডেটেড অফিস ২০১৯ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। অফিস ৩৬৫ সেবার আওতায় থাকা গ্রাহকরা প্রতি মাসেই ফিচার আপডেট পেয়ে থাকেন।
প্রতিষ্ঠানটি জানাচ্ছে, সংস্করটিতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, প্রজেক্ট, ভিসিও, অ্যাক্সেস এবং পাবলিশার্সের প্রিমিয়াম সংস্করণ যুক্ত করা হয়েছে। এ ছাড়া পাওয়ারপয়েন্টে যোগ হচ্ছে মরফ ট্রানজিশন, এসভিজি (স্কেলএবল ভেক্টর গ্রাফিকস) ও ৩ডি মডেল সমর্থন এবং ৪কে ভিডিও এক্সপোর্ট ফিচার।
নতুন সংস্করণটি তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তিদের বেশি সহায়তা করবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি অনেক কাজের হবে বলে প্রত্যাশা করছে মাইক্রোসফট।
The post অফিস ২০১৯ উন্মোচন করর মাইক্রোসফট appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া