কবে বাজারে আসছে ওয়ান প্লাস ৬টি, সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। এবার ওয়ান প্লাস ৬টি ফোনের অফিশিয়াল পোস্টার ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল ওয়ান প্লাস ৬টি ফোনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এবার অফিশাল পোস্টারে সেই খবরে শীলমোহড় পড়ল।
কয়েক মাস আগে বাজারে আসা ওয়ান প্লাস ৬ ফোনে তুলনামূলক বড় নচ দেখা গিয়েছিল।
গত সপ্তাহে টিভি বিজ্ঞাপন ও অ্যামাজন লিস্টিং এর মাধ্যমে ওয়ান প্লাস ৬টি উন্মোচনের খবর পাকা হয়েছিল। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল ওয়ান প্লাস ৬টি ফোনে থাকবে ট্রিপ্ল রিয়ার ক্যামেরা। তবে বিজ্ঞাপনে অমিতাভ বচ্চনের হাতে ওয়ান প্লাস ৬টি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে।
সম্প্রতি প্রকাশ পাওয়া এই রিপোর্ট থেকে জানা গিয়েছে ওয়ান প্লাস ৬টি ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এই টুইটার পোস্টে এই খবর পাকা করেছে ওয়ান প্লাস । নতুন এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ক্রিন লক।
ওয়ান প্লাস ৬টিফোনে থাকবে ৮ জিবি পর্যন্ত র্যাম , ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ আগের থেকে বড় ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮৪৫ অথবা স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।
The post ৩টি রিয়ার ক্যামেরা আসছে ওয়ান প্লাস ৬টি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
