বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে ৪৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। এসএসসি ও পরবর্তী পর্যায়ের শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনও তৃতীয় বিভাগ থাকা যাবে না।
বেতন:
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা বেতন ও নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের (https://ift.tt/2sc7qpe) মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০১৮ পর্যন্ত।
The post ৪৩ জন নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া