তিন রিয়ার ক্যামেরাসহ বাজারে এল স্যামসাংয়ের নতুন ফোন

বাজারে এল স্যামসাংয়ের নতুন মিডরেঞ্জ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৮) ।স্যামসাংয়ের নতুন এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের পিছনে তিনটি ক্যামেরার উপস্থিতি। আর এই প্রথমবারে মত স্যাম্যাং তাদের কোন ফোনের পেছনে তিন ক্যামেরা ব্যবহার করল ।

গত সপ্তাহেদক্ষিণ কোরিয়ায় এই ফোন উন্মোচন করেছিল স্যামস্যাং। ট্রিপল রিয়ার ক্যামেরা ছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৮)তে রয়েছে ৬ ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে, ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডলবি অ্যাটম টেকনোলজি।

ডুয়াল সিম স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৮) ফোনে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম চলবে। স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৮) তে থাকবে একটি ৬ ইঞ্চি এফএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, ৪ জিবি/৬জিবি র‌্যাম আর ৬৪ জিবি/১২৮জিবি স্টোরেজ।

ছবি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৮) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ২৪ মেগাপিক্সেল প্রায়মারি সেন্সার, একটি ৮ মেগাপিক্সেল সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি ৫মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে ২৪মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।।

৪জিবি/ র‌্যাম/ ৬৪জিবি/ স্টোরেজ ভেরিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৮) এর দাম ২৩ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে ৬জিবি/ র‌্যাম/ ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ২৭ হাজার ৯৯০ টাকা।

The post তিন রিয়ার ক্যামেরাসহ বাজারে এল স্যামসাংয়ের নতুন ফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on তিন রিয়ার ক্যামেরাসহ বাজারে এল স্যামসাংয়ের নতুন ফোন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: