বিশ্বে অন্যতম জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাজারে নিয়ে এলো স্মার্ট অ্যালার্ম ঘড়ি । সম্প্রতি এক ইভেন্টে একটি স্মার্ট অ্যালার্ম ঘড়ি উন্মোচন করে শাওমি। এই অ্যালার্ম ঘড়িতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস অ্যাসিস্টেন্ট কাজ করবে। কন্ঠস্বরের মাধ্যমে এই ঘড়িতে ৩০ টি আলাদা অ্যালার্ম সেট করা সম্ভব। এছাড়াও এই ঘড়িও থেকেই আবহাওয়া খবর ও শেয়ার বাজারের আপডেট পাওয়া যাবে।
স্মার্ট অ্যালার্ম ঘড়িটির দাম ১৪৯ ইউয়ান (প্রায় ১৬ হাজার টাকা)। তবে নতুন এই অ্যালার্ম ঘড়ি কবে দেশের বাজারে আসবে তা জানানো হয়নি শাওমির তরফ থেকে।
The post শাওমি বাজারে নিয়ে এলো স্মার্ট অ্যালার্ম ঘড়ি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া