সম্প্রতি তিনটি নতুন আইফোন বাজারে এনেছে অ্যাপল। এর মধ্যে আইফোন এক্সএস ম্যাক্স ফোনে রয়েছে সব থেকে বড় ডিসপ্লে। বড় ডিসপ্লের সাথেই বিশাল দামে বাজারে আসে নতুন এই ফোন। আজ পর্যন্ত লঞ্চ হওয়া সবথেকে দামী আইফোন মডেল রি ফোন। ভারতে ৬৪ জিবি আইফোন এক্সএস ম্যাক্স এর দাম শুরু হচ্ছে ১,০৯৯০০ টাকা থেকে। ২৫৬জিবি ও ৫১২ জিবি আইফোন এক্সএস ম্যাক্স কিনতে খরচ হবে ১,২৪,৯০০ টাকা আর ১,৪৪,৯০০ টাকা। কিন্তু এই ফোন বানাতে কতো টাকা খরচ হয় অ্যাপল এর?
সম্প্রতি টেকিনসাইটস ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে ২৫৬জিবি আইফোন এক্সএস ম্যাক্স তৈরী করতে অ্যাপল এর খরচ হয় ৪৪৩ মার্কিন ডলার (প্রায় ৩২,২০০ টাকা)। অন্যদিকে গত বছরের আইফোন এক্স ৬৪জিবি তৈরী করতে কোম্পানির খরচ হয় ৩৯৫.৪৪ মার্কিন ডলার (প্রায় ২৮,৭০০ টাকা)। ২৫৬জিবি আইফোন এক্সএস ম্যাক্স তৈরী করতে অ্যাপল এর ৪৪৩ মার্কিন ডলার (প্রায় ৩২,২০০ টাকা) খরচ হলেও ভারতে ১২৪৯০০ টাকায় এই ফোন বিক্রি করছে অ্যাপল।
এই বছর তিনটি নতুন আইফোন উন্মোচন করেছে অ্যাপল। আইফোন এক্সআর এর দাম শুরু হচ্ছে ৭৬৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন এক্সএস ও আইফোন এক্সএস ম্যাক্স এর দাম শুরু হচ্ছে ৯৯,৯০০ টাকা ও ১,০৯,৯০০ টাকা থেকে। নতুন আইফোন এক্সএস ম্যাক্স এ রয়েছে একটি বিশাল ৬.৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে।
এই রিপোর্টে জানানো হয়েছে আগের বছর আইফোন এক্স এর ডিসপ্লের জন্য কোম্পানির খরচ হতো ৭৭.২৭ মার্কিন ডলার (প্রায় ৫৬০০ টাকা)। এই বছর আইফোন এক্সএস ম্যাক্স ফোনের ডিসপ্লের দাম বেড়ে হয়েছে ৮০.৫০ মার্কিন ডলার (প্রায় ৫,৮০০ টাকা)। তাই নতুন ফোনে বড় ডিসপ্লে থাকলেও তার জন্য খুব বেশি খচ হচ্ছে না অ্যাপল এর।
The post আইফোন তৈরী করতে কত টাকা খরচ হয় অ্যাপলের? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া