দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবৃদ্ধির জন্য মাইক্রোসফট পুরস্কার পেলো ‘আমরা’

আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল) ২০১৮ অর্থবছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রমাগত নতুন বাজার সম্প্রসারণের জন্য মাইক্রোসফট-এর ‘‘টপ-ইয়ার-অন ইয়ার গ্রোথ ফর সাউথইস্ট এশিয়া (এসইএ) নিউ মার্কেট্স এফওয়াই১৮’’ পুরস্কার পেয়েছে। এই পুরস্কার-প্রাপ্তি প্রযুক্তিগত উৎকর্ষ ও সর্বোচ্চ গ্রাহকসেবায় ‘আমরা’র অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি গৌরবময় অর্জন।

গত ১৯-২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককের এথনি হোটেলে পুরস্কার-প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি দেশে থাকা মাইক্রোসফট-এর বড় অংশীদারদের সঙ্গে ‘আমরা’ এই সম্মানজনক স্বীকৃতি অর্জনের সুযোগ পেয়েছে। ‘আমরা’র কাছে এই পুরস্কার তুলে দেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইক্রোসফট নিউ মার্কেট্স-এর মহাব্যবস্থাপক সুক হুন চিয়া।

‘‘এটি যেকোনো বাংলাদেশি কোম্পানির জন্য গৌরবের মুহূর্ত। ‘আমরা’তে আমরা প্রতিনিয়ত উন্নতি করছি গ্রাহকদের অনুধাবনের মাধ্যমে। আমাদের কর্মী ও গ্রাহকদের এই মেলবন্ধন আমাদের ক্রমাগত প্রবৃদ্ধিকে সবসময়ই তরান্বিত করেছে’’ – বলেছেন আমরা টেকনোলজিস লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম।

The post দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবৃদ্ধির জন্য মাইক্রোসফট পুরস্কার পেলো ‘আমরা’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবৃদ্ধির জন্য মাইক্রোসফট পুরস্কার পেলো ‘আমরা’ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: