এমআই৮ ফোনের অর্ধেক দামে বাজারে এল এমআই ইউথ এডিশন

এমআই ইউথ এডিশন আর এমআই ফিঙ্গারপিন্ট এডিশন বাজারে আনলো শাওমি । বুধবার চিনের বাজারে ফোনটি উন্মোচন করে শাওমি । এমআই ইউথ এডিশন বর্তমানে বাজারে থাকা এমআই৮ স্মার্টফোনের ছোট ভার্সন ।

এমআই৮ ফোনের প্রায় অর্ধেক দামে বাজারে আনা হয়েছে এমআই ইউথ এডিশন। অন্যদিকে এমআই ফিঙ্গারপিন্ট এডিশন ফোনে ডিসপ্লের নীচে প্রেশার সেন্সিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার হয়েছে। প্রসঙ্গত এমআই ৮ ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

ডুয়াল সিম এমআই ইউথ এডিশন ফোনে চলবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম। এমআই ইউথ এডিশন তে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট,৪জিবি/৬জিবি র‌্যাম আর ৬৪জিবি/১২৮জিবি স্টোরেজ।

ছবি তোলার জন্য এমআই ইউথ এডিশন ফোনে থাকবে ১২মেগাপিক্সেল+৫মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের সামনে থাকছে একটি ২৪মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি ৩ হাজার ৩৫০ এমএএইচ ব্যাটারি, ফেস আনলক ও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

অন্যদিকে এমআই৮ ফিঙ্গারপিন্ট এডিশন ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের অন্য সব স্পেসিফিকেশান এমআই৮ ফোনের স্পেসিফিকেশানের সমান।

The post এমআই৮ ফোনের অর্ধেক দামে বাজারে এল এমআই ইউথ এডিশন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on এমআই৮ ফোনের অর্ধেক দামে বাজারে এল এমআই ইউথ এডিশন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: