দেশীয় ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনলাইন কেনাকাটাকে জনপ্রিয় করতে শপিং ফেস্টিভাল আগামি ১ অক্টোবর থেকে শুরু হবে । কোটি টাকা মূল্যমানের ছাড়-উপহার দেয়া হবে এইবারের শপিং ফেস্টিভালে ।
‘১০-১০ মেগা শপিং ফেস্টিভাল’ নামের উৎসব উপলক্ষ্যে রোববার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অক্টোবরের প্রথম ১০ দিন কেনাকাটার এই উৎসব চলবে। মূল্যছাড়, ফ্রি ডেলিভারি, উপহারসহ প্রায় এক কোটি টাকা মুল্যমানের ছাড় দেয়া হবে।
আয়োজনকারী ই-কমার্স কোম্পানিগুলো হচ্ছে – প্রিয়শপ, আজকের ডিল, বাগডুম, রকমারি, পিকাবু, অথবা, হাংরিনাকি, সেবা এক্সওয়াইজেড, এনআরবি বাজার এবং খাস ফুড।
১০ দিন ব্যাপী এই শপিং উৎসবে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য নিয়ে আসছে নানা ধরণের আকর্ষণীয় অফার। · ১০ দিনে সারাদেশে যেকোনো প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে ফ্রি ডেলিভারি । বিভিন্ন প্রোডাক্টে ৫০-৭০% পর্যন্ত ছাড় । মোবাইল পেমেন্টের মাধ্যমে কিনলে ১০-২০% ক্যাশব্যাক ।
এছাড়াও এই সময়ে যারা এই ১০টি ই-কমার্স সাইট থেকে এই ১০ দিনের মধ্যে অর্ডার দিবে, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০০ জনকে বাছাই করে বিশেষ গিফট দেওয়া হবে। প্রথম পুরস্কার – থাইল্যান্ড রিটার্ন ভিসিট। দ্বিতীয় পুরস্কার-টিভি, তৃতীয় পুরস্কার – স্মার্টফোন । ১০ দিনে সব মিলিয়ে ১ কোটি টাকা মূল্যমানের ছাড়, ক্যাশব্যাক ও গিফট দেওয়া হবে ।
সংবাদ সম্মেলনে ছিলেন আয়োজক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারা । আয়োজকদের পক্ষ বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আজকেরডিলের প্রধান ফাহিম মাশরুর ও প্রিয়শপের প্রধান আশিকুল আলম খান । তারা জানান যে অনলাইন শপিং সম্পর্কে সর্বসাধারণকে আরো সচেতন করার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন । এখন থেকে প্রতিবছর ১-১০ অক্টোবর এই অনলাইন শপিং উৎসব আয়োজন করা হবে ।
‘১০-১০’ শপিং ফেস্টিভেলের পার্টনার ও পৃষ্টপোষকতা করছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব, মাস্টারকার্ড ও এসএসএল কমার্জ ।
The post ই-কমার্স জনপ্রিয় করতে শপিং ফেস্টিভাল, থাকাছে কোটি টাকার ছাড়-উপহার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া