পাঁচটি নতুন প্রোডাক্ট বাজারে আনলো অ্যামাজন । বৃহস্পতিবার সিয়াটেলে এক ইভেন্টে এই প্রোডাক্টগুলি উন্মোচন হয়েছে। এর মধ্যে ইকো ডট, ইকো প্লাস, আর ইকো সাব ইতিমধ্যেই ভারতের অ্যামাজন ওয়েবসাইট থেকে প্রি অর্ডার করা যাচ্ছে। অন্য দুটি প্রোডাক্ট ইকো শো ও ইকো ইম্পোট আগামী বছর গোড়ার দিকে ভারতে আসবে। এই ইভেন্টে লঞ্চ হওয়া অন্য কোন প্রোডাক্ট আপাতত ভারতের বাজারে আসবে না।
নতুন ইকো ডট এ থাকবে ফেব্রিক ফিনিশ। এই ডিভাইসের দাম ৪ হাজার ৪৯৯ টাকা। কোম্পানি জানিয়েছে আগের ভার্সানের থেকে ভালো আওয়াজ হবে নতুন স্পিকারে। তিনটি রঙে পাওয়া যাবে নতুন ইকো ডট। ব্লুটুথ বা ৩.৫ মিমি হেডফোন জ্যাকের মাধ্যমে ইকো ডট অন্য স্পিকারের সাথে কানেক্ট করা সম্ভব। ইতিমধ্যেই এইই স্পিকারের প্রি অর্ডার শুরু হয়েছে। আগামী মাসে শুরু হবে বিক্রি।
নতুন ইকো প্লাস এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। এই ডিভাইসে রয়েছে ডলবি টেকনোলজি। স্পিকারের ভিতরে থাকবে একটি ৩ ইঞ্চি উফার ও একটি ০.৮ ইঞ্চি টুইটার। এবার থেকে সব একো ডিভাইসে ভয়েস কমান্ডের মাধ্যমে বেস, ট্রিবল ও মিডরেঞ্জ বদল করা যাবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে ইকো প্লাস। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-অর্ডার।
ইকো সাব উফারের সাথে যে কোন ইকো স্পিকারের সাথে কানেক্ট করা সম্ভব। ইতিমধ্যেই আপনার ঘরে থাকা ইকো স্পিকারকে ২.১ স্পিকার সিস্টেম বানাতে চাইলে কিনতে হবে ইকো সাব। ইকো সাব এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা। ইতিমধ্যেই এই প্রোডাক্টের প্রি অর্ডার শুরু হয়েছে।
আপনার ঘরে থাকা ইকো স্পিকারকে ২.১ স্পিকার সিস্টেম বানাতে চাইলে কিনতে হবে ইকো সাব।
এছাড়াও এই ইভেন্ট থেকে ইকো শো ও ইকো ইম্পোট প্রোডাক্ট দুটি ভারতে আসবে। ইকো ইম্পোট এর মাধ্যমে যে কোন স্পিকারকে অ্যালেক্সা স্মার্ট স্পিকার করে তোলা যাবে। আগামী বছরের শুরুতে ভারতে আসবে এই প্রোডাক্ট।
ইকো শো একটি ১০ ইঞ্চি স্ক্রিন। এর সাথেই রয়েছে একটি দারুন স্পিকার। সামনে রয়েছে একটি ক্যামেরা। ইকো স্পিকারের সাথে ডিসপ্লে সহ বাজারে আসবে এই প্রোডাক্ট। আগামী বছর ভারতে আসবে এই প্রোডাক্ট। তবে এই দুই প্রোডাক্টের দাম জানা জায়নি।
The post পাঁচটি নতুন স্মার্ট স্পিকার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া