ডুয়াল সেলফি ক্যামেরাসহ উন্মোচিত হল ইন্টেক্স স্টারারি ১১। ডুয়াল সেলফি ক্যামেরার সাথেই এই ফোনের ক্যামেরার মধ্যে একাধিক ফিচার রয়েছে। কম আলোতে সেলফি তোলার জন্যই ডুয়াল ক্যামেরার সাথে থাকছে ফ্রন্ট এলইডি ফ্ল্যাশ। এর সাথেই এই ফোনে থাকছে একটি এইচডি ডিসপ্লে, কোয়াড-কোর প্রসেসার আর ২ জিবি র্যাম।
ডুয়াল সিম স্টেয়ারি ১১ ফোনে অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চলবে। স্টেয়ারি ১১ এ রয়েছে একটি ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে কোয়াড কোর স্প্রেডট্রাম এসসি৯৮৫০ চিপসেট, ২ জিবি র্যাম আর ১৬ জিবি স্টোরেজ। ফোনের পিছনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা আর এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে ৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ।
এসডি কার্ডের মাধ্যমে স্টারারি ১১ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। স্টেয়ারি ১১ এর ভিতরে থাকবে একটি ২ হাজার ৪০০ এমএএইচ ব্যাটারি। ভারতে ইনটেক্স স্টেয়ারি ১১ এর দাম ৪ হাজার ৯৯৯ টাকা। দুটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
The post ৫ হাজার টাকায় ডুয়াল সেলফি ক্যামেরার স্মার্টফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া