‘সিম্ফনির হ্যান্ডসেট সংযোজন কারখানা এক নতুন অধ্যায়ের সূচনা’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে সিম্ফনির হ্যান্ডসেট সংযোজন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ছিল বাংলাদেশেই মোবাইল ফোন উৎপাদন হবে। সেই স্বপ্ন পূরণের সঙ্গী হলো সিম্ফনি। এজন্য সিম্ফনিকে ধন্যবাদ।

রবিবার আশুলিয়ার জিরাবোতে সিম্ফনির নবনির্মিত মোবাইলফোন কারখানা এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড উদ্বোধন অনু্ষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের স্মার্টফোন বাজার ব্যাপক সম্ভাবনাময়। কিন্তু মোবাইল হ্যান্ডসেটের জন্য আমাদেরকে বিদেশি কোম্পানির ওপর নির্ভর করতে হত। এ খাতে দেশীয় শিল্পের বিকাশ মুখ থুবড়ে পড়েছিল। সিম্ফনি মোবাইলফোন কারখানা স্থাপনের মধ্য দিয়ে সে পরিস্থিতির উত্তরণ ঘটল।

মন্ত্রী বলেন, দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারী ৯ কোটি ছাড়িয়েছে। যার ৯৮ শতাংশই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। এই থেকে বোঝা যায়, দেশে এখন স্মার্টফোনের বাজার কত বড় এবং স্মার্টফোনের চাহিদা কত।

তিনি বলেন, দেশের ব্র্যান্ড হিসেবে সিম্ফনি দীর্ঘদিন থেকেই আধিপত্য বিস্তার করে আছে। এখন দেশেই মোবাইল সংযোজন করতে শুরু করায় কমদামে মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে পারবে।

মন্ত্রী মোস্তাফা জব্বার সফরসঙ্গীদের নিয়ে সিম্ফনি মোবাইলফোন কারখানার প্রডাকশন লাইন, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব ঘুরে দেখেন।

কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হ, সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশিদসহ সিম্ফনি ও এডিসন গ্রুপের কর্মকর্তারা।

জানা গেছে, আশুলিয়ার জিরাবোতে ৫৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে হ্যান্ডসেট সংযোজন, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব রয়েছে। এছাড়া স্থাপন করা হয়েছে জাপান ও জার্মান প্রযুক্তির মেশিনারিজ।

কারখানাটিতে প্রায় ৪০০ থেকে ৫০০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্মার্টফোন কারখানাটিতে প্রাথমিকভাবে বার্ষিক ৩০-৪০ লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন করার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে আটটি প্রডাকশন লাইন স্থাপন করা হয়েছে। আরো কয়েকটি প্রডাকশন লাইন করার পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

The post ‘সিম্ফনির হ্যান্ডসেট সংযোজন কারখানা এক নতুন অধ্যায়ের সূচনা’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ‘সিম্ফনির হ্যান্ডসেট সংযোজন কারখানা এক নতুন অধ্যায়ের সূচনা’ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: