সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজীব আহমেদকে সম্মান জানাল ফেসবুক

ফেসবুকের কমিউনিটি লিডারশিপের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশে ফেসবুক গ্রুপ সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা ও ই-কমার্স সংগঠন ই-ক্যাবের সাবেক প্রেসিডেন্ট রাজীব আহমেদ।

ফেসবুক গ্রুপে ইংরেজি শিক্ষার প্রসারে অবদান রাখায় এই তালিকায় স্থান পান তিনি।

সোমবার ফেসবুক কর্তৃপক্ষ পাঁচজন নির্বাচিত কমিউনিটি লিডার ও বিভিন্ন দেশের ১০০ জন ফেলো ও তরুণ অংশগ্রহণকারী নির্বাচন করেছে।

স্থানীয় প্রকল্পের জন্য পাঁচজন কমিউনিটি লিডার ১০ লাখ ডলার করে পাবেন। অন্যরা ৫০ হাজার ডলার করে পাবেন।

বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন রাজীব আহমেদ। ফেলো হিসেবে তিনি পাবেন ৫০ হাজার ডলার। ফেসবুক কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম পেজে ওই ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে রবিবার রাতে ফেসবুক তালিকাটি নিজেদের ‘ফেসবুক নিউজরুমে’ প্রকাশ করে। যেখানে বিশ্বের ৬ হাজারের বেশি আবেদন থেকে বাছাই করে ৪৬ দেশের ১১৫ জনকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করে ফেসবুক।

ফেসবুক তাদের নিউজরুমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রথমবারের মতো নির্বাচিত কমিউনিটি লিডারদের তারা সহায়তা করতে চায়। ফেসবুক রেসিডেন্স, ফেলো এবং ইয়ুথ এই তিন ক্যাটাগরিতে কমিউনিটি লিডার নির্বাচন করেছে।

নির্বাচিতদের মেলনো পার্কের প্রধান কার্যালয় ঘোরার সুযোগ দেবে ফেসবুক।

রাজীব আহমেদ দেশে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের ইংরেজি ভাষা শিক্ষার জন্য একটি গ্রুপ ‘সার্চ ইংলিশ’ চালু করেন এবং সেখানে অনেকেই ইংরেজি ভাষা চর্চা করেন। গ্রুপটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৬ লাখ।

ফেসবুকের কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে সামাজিক বিভিন্ন উদ্যোগ কমানো থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণ করা।

এ বছরের ফেব্রুয়ারি মাসে লিডারশিপ প্রোগ্রামের ঘোষণা দেয় ফেসবুক। তারা বলে, এ প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটি লিডারদের প্রশিক্ষণ, সমর্থন ও অর্থসাহায্য দেওয়া হবে।

ফেসবুক বলছে, তারা ৪৬টি দেশে এ কর্মসূচি চালু করেছে। এ বছর পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হলো। এ বছর আর আবেদন নিচ্ছে না তারা।

ফেসবুকের কমিউনিটি পার্টনারশিপের প্রধান দীপ্তি দোশি বলেন, এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। যাঁরা এতে অংশ নিয়েছেন, তাঁরা ফেসবুকের কমিউনিটি তৈরি করেছেন। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।

এর আগে গত বছরের অক্টোবরে ‘সার্চ ইংলিশ’ নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছিল ফেসবুক। ২০১৬ সালের জুলাইতে ‘সার্চ ইংলিশ’ গ্রুপ চালু করেন রাজীব আহমেদ। সবার জন্য উন্মুক্ত গ্রুপে যে–কেউ যোগদান করে ইংরেজি ভাষা চর্চা করতে পারেন।

The post সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজীব আহমেদকে সম্মান জানাল ফেসবুক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজীব আহমেদকে সম্মান জানাল ফেসবুক on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: