১১ অক্টোবর বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৯ স্টার । এই ফোনের প্রধান আকর্ষন চারটি রিয়ার ক্যামেরা। এই প্রথম কোন স্যামসাং ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৯ স্টার ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এর সাথেই রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্টব সেন্সার। এছাড়াও শিঘ্রই বাজারে আসছে গ্যালাক্সি এ৭ (২০১৮)। এই ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা।
এক ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এ৯ স্টার প্রো ফোনের পিছনের চারটি ক্যামেরার প্রথম সেন্সারটি ৮ মেগাপিক্সেল। এর সাথে রয়েছে একটি ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সাথেই থাকবে একটি ২৪ মেগাপিক্সেল, একটি ১০ মেগাপিক্সেল ও একটি ৫ মেগাপিক্সেল সেন্সার। চারটি রিয়ার ক্যামেরার সাথেই ফোনের পিছনে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি ২৪ মেগাপিক্সেল সি আইএমএক্স ৫৭৬ সেন্সার।
স্যামসাং গ্যালাক্সি এ৯ স্টার প্রো তে রয়েছে একটি ৬.২৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এর সাথেই থাকবে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট ও ৩ হাজার ৭২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
একই ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে গ্যালাক্সি এ৭ (২০১৮) ফোনের পিছনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। ১১ অক্টোবর উন্মোচন হবে স্যামসাং গ্যালাক্সি এ৯ স্টার প্রো। এছাড়াও একটি এ সিরিজ ফোনে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করেছে বলে খবর।
The post সর্বপ্রথম চার রিয়ার ক্যামেরা ফোন আনছে স্যামসাং appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া