শাওমির নতুন সাব-ব্র্যান্ড পোকোফোনে থাকছে একাধিক ফিচার

 

এবার আর রেডমি বা এমআই নয়, শাওমি নিয়ে আসছে তার নতুন সাব ব্র্যান্ড পোকো। বেশকিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো শোনা গেলেও তা কতটা সঠিক তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

কিন্তু গতকাল জয় মানির করা টুইটে ধোঁয়াশা কেটে গেছে। গ্যাজেট ওয়ার্ল্ডে আসতে চলেছে নতুন সদস্য পোকো ফোন। তবে মনে করা হচ্ছে মূলত ভারতীয়দের জন্য শাওমি নিয়ে আসছে এই ফোন।

কিছুদিন আগে পোকােফোন এফ১ এর উন্মোচনের খবর এসে পৌছেছিল।মাই স্মার্ট প্রাইস প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মনে করা হচ্ছিল বাজারে আগত নতুন ব্র্যান্ডটি শাওমির। যার নাম ‘পোকােফোন’। যেখানে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। তবে পকেট ফ্রেন্ডলি দামেই পাওয়া যাবে ফোনটি।

এই মূহুর্তে এর ইতিবৃত্ত প্রকাশিত হয়েছে আমেরিকার ফেডারেল কমিনিকেশন কমিশন এর ওয়েবসাইটে। সম্প্রতি ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন দ্বারা অনুমোদিত হয়েছে। তালিকা অনুযায়ী, এই আগাম ডিভাইসের মডেল নম্বর এম১৮০ই১০এ এ এসওসি বৈশিষ্ট্যের কোয়ালকাম এবং স্ন্যাপড্রাগন ৮৪৫। এ২ এর মত প্রসেসরে আপোস করতে নারাজ শাওমি। স্ন্যাপড্রাগন ৮৪৫ এর সঙ্গে থাকবে ঠান্ডা রাখার জন্য একটি তরল পদার্থ। যা দিয়ে কর্মক্ষমতা বেড়ে যাবে প্রসেসরের। ধারণক্ষমতার স্থায়িত্ব বেড়ে যাবে বলে দাবি কোম্পানির। আপাতত পোকােফোন এফ১ এর যে বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে তা হল, ফোনটিতে থাকবে ৫দশমিক ৯৯ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন হবে ২১৬০× ১০৮০ পিক্সেল। স্ক্রিনের রেশিও থাকবে ১৮: ৯ অ্যাসপেক্ট রেশিও।

দুটি ভার্সনে পাওয়া যাবে শাওমির সাব ব্র্যান্ড পোকােফোন এফ১। ৬জিবি/৮জিবি র‌্যামের সঙ্গে ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১২ ও ৫ মেগাপিক্সেলর রিয়ার ক্যামেরা থাকবে ফোনটিতে। ১২ মেগাপিক্সলের ক্যামেরা লেন্সে থাকবে ১.৪ অ্যাপাচারের অটোফোকাস। ৫ মেগাপিক্সেলের সঙ্গে থাকবে ডেপথ সেন্সর।

সেলফি জনপ্রিয়তার জন্য সামনে বরাদ্দ ২০ মেগাপিক্সেল। কোম্পানি জানিয়েছে সুপার পিক্সেল প্রযুক্তি থাকবে সামনের ক্যামেরায়। যার মধ্যে অতিরিক্ত ক্লিয়ারিটির জন্য ফোর পিক্সেলের কম্বাইন থাকবে ওই টেকনোলজিতে। ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যাকআপ রয়েছে রয়েছে ফোনটিতে।

 

The post শাওমির নতুন সাব-ব্র্যান্ড পোকোফোনে থাকছে একাধিক ফিচার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on শাওমির নতুন সাব-ব্র্যান্ড পোকোফোনে থাকছে একাধিক ফিচার on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: