রাতে ঘুম না আসার কারণ, জানালেন গবেষকরা

পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষ হয়ে উঠেছে প্রযুক্তনির্ভর৷ বেড়েছে আধুনিকতা, অবহেলিত হয়েছে স্বাস্থ্য৷ রাতের স্বাভাবিক ঘুমে বাধ সেধেছে আধুনিক প্রযুক্তি৷

অগ্রাধিকার পেয়েছে টিভি অথবা মোবাইল ফোন৷ বিশেষ করে যারা শহরের বাসিন্দা, মূলত একা৷ একাকিত্ব দূরীকরণের একমাত্র অবলম্বন হিসেবে অনেকেই সঙ্গী করেন নিজের স্মার্টফোনকে৷ এভাবেই কেটে যায় সময়৷ আর, নিজের অজান্তেই আক্রান্ত হয়ে পড়েন অনিদ্রা রোগে৷

সম্প্রতি, দেশ জুড়ে ৭৫০০ জন মানুষের উপর গবেষণা চালান হয়৷ সার্ভেতে অংশগ্রহণকারীদের মধ্যে বেশীরভাগই ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, কোলকাতার বাসিন্দা৷ গবেষণার ফল হিসেবে সামনে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য৷ যেখানে বলা হয়, গড়ে ৩১ শতাংশ মানুষ রাতে

সাত ঘন্টারও কম ঘুমোন৷ যা শুধুমাত্র বিস্ময়কর নয়, অস্বাস্থ্যকরও বটে৷ কারণ, দিনের স্বাভাবিক কাজকর্মের ৭-৯ ঘন্টা ঘুমের প্রয়োজন হয়ে থাকে৷ অন্যদিকে, টিনএজারদের ঘুমের পরিমান আরও কম, প্রায় ৬ ঘন্টার মত৷ দেশের ১১ শতাংশ মহিলা ঘুমোন মাত্র ৫-৬ ঘন্টা৷

গবেষণার ফলাফল থেকে উঠে আসে একটাই প্রশ্ন৷ ঘুমের সময় হ্রাসের মূল কারণ কী? অতিরিক্ত কাজ না অন্যকিছু৷ তথ্য জানাচ্ছে, বেশীরভাগ মানুষই ঘুমের সময় টেলিভিশন কিংবা স্যোশাল মিডিয়ায় সময় কাটাতে পছন্দ করেন৷ যা ব্যাঘাত ঘটায় স্বাভাবিক জীবনযাত্রায়৷ আবার, অনেকে দিনের শেষে নিজের ভবিষ্যতের অহেতুক চিন্তা করে সময় অতিবাহিত করেন৷ তাই বলা যায়, টেক-ফ্রেন্ডলি কালচার দেশজুড়ে ক্রমাগত বাড়িয়ে চলেছে অনিদ্রাকে৷

গবেষণার তথ্য অনুসারে, ৩২ শতাংশ মানুষ ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি অনুভব করেন৷ অনিদ্রা থেকে আসতে পারে অন্যান্য শারীরিক সমস্যাও৷ দীর্ঘদিন অনিদ্রাতে ভুগলে হতে পারে নানান শারীরিক জটিলতা৷ তাই, সময় থাকতে সাবধান হোন৷ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও নিতে পারেন৷

The post রাতে ঘুম না আসার কারণ, জানালেন গবেষকরা appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on রাতে ঘুম না আসার কারণ, জানালেন গবেষকরা on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: