ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।
বিশ্বে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সরকারি কর্মচারীদের মধ্যে থেকে এই ১০০ সহ জন ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে ।
লন্ডনভিত্তিক বৈশ্বিক থিঙ্ক ট্যাংক অ্যাপলিটিক্যাল কর্তৃক প্রথমবারের মত প্রকাশিত এই তালিকায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বার্নস লি, ভারতের আইটি মন্ত্রী রবি শংকর প্রসাদ, তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রী অড্রি ট্যাং এর মতো ব্যক্তিবর্গ রয়েছেন।
অ্যাপলিটিক্যালের সহযোগী ও পৃষ্ঠপোষকদের অন্যতম ব্রিটিশ কেবিনেট অফিস, ইউরোপীয় কমিশন, কানাডা সরকার ও ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির কাজের পরিধি বিশ্বের ১২০টির বেশি দেশে বিস্তৃত। এটি একটি নিরপেক্ষ ও স্বাধীন সংস্থা যারা নীতি নির্ধারণের পাশাপাশি জন সেবায় নিয়োজিত নেতৃবৃন্দের বিশ্বব্যাপী পারস্পারিক নেটওয়ার্ক স্থাপনের কাজে নিয়োজিত ।
The post ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তালিকায় পলক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া