পৃথিবী থেকে মুখ ফেরাবে মঙ্গল

গত কয় এক দিন পৃথিবীর অনেক কাছে ছিল মঙ্গলগ্রহ। বহু বছর পর ২০০৩ সালে পৃথিবী থেকে দেখা গিয়েছিল মঙ্গল গ্রহকে। তারপর দীর্ঘ ১৫ বছর বাদে পৃথিবীর সবচেয়ে নিকটতম দুরত্বে দেখা গেল তাকে।

তাই পৃথিবী থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাবে। এখনও যদি না দেখে থাকেন, আজই উঁকি দিন মহাকাশে। কারণ এরপর দীর্ঘ বহুবছর পর দেখা মিলবে লাল গ্রহের।

২৭ জুলাই পৃথিবী থেকে ৫৭.৬ মিলিয়ান কিমি দুরত্বে ছিল মঙ্গল গ্রহ। তিনদিন যাবৎ সমরেখায় বিরাজ করেছিল সূর্য, পৃথিবী এবং মঙ্গল গ্রহ। ২০০৩ সালের আগে প্রায় ৬০,০০০ বছর সময় নিয়েছিল পৃথিবীর কাছে আসতে।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, ২৭ থেকে ৩১ তারিখ অবধি পৃথিবীর নিকটবর্তী স্থান দিয়ে মঙ্গল গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করবে, এবং শুধু পৃথিবী নয়, সূর্যের কাছাকাছিও থাকবে মঙ্গল। আর সেই কারণেই অনেকটা উজ্জ্বল থাকবে লাল গ্রহ।

বৈজ্ঞানিক ভাষায় এই সময়টাকে বলে মঙ্গলের অপোজিশন। মুম্বইয়ের নেহরু প্ল্যানেটেরিয়ামের ডিরেক্টর অরবিন্দ পরাঞ্জপে বলেন, “সাধারণত পৃথিবী থেকে লাল গ্রহের দুরত্ব ১০০ মিলিয়ন কিলোমিটার, ২৭ জুলাই সেই দুরত্ব কমে ৫৬ মিলিয়ান কিলোমিটার হবে।”

সাধারণতই মঙ্গল এবং পৃথিবীর অবস্থান কাছাকাছি। প্রত্যেক বছরের বেশ কিছু সময় দুই গ্রহের দূরত্বের হেরফের হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আকাশ পরিষ্কার থাকলে নজরে আসবে মঙ্গল গ্রহ। টেলিস্কোপ ছাড়া ৬ ইঞ্চি অ্যাপারচারের লেন্স দিয়েও পরিষ্কার দেখতে পারবেন আপনি।

The post পৃথিবী থেকে মুখ ফেরাবে মঙ্গল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on পৃথিবী থেকে মুখ ফেরাবে মঙ্গল on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: