ইউজার ও রাইডারের নিরাপত্তা নিশ্চিত করতে পাঠাও বদ্ধ পরিকর। সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়াতে পাঠাও গত কয়েক মাস ধরে ‘সেফটি হিরোস’ ক্যাম্পেইন চালাচ্ছে, যার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে প্রায় ২০০ রাইডাররা জিতে নিচ্ছে বিভিন্ন ধরণের পুরস্কার।
পাঠাও ওয়াক-ইন-সেন্টার থেকে নিয়মিত হেলমেট বিতরণসহ নির্দিষ্ট রেগুলার রাইডারদের জন্য বিশেষ পুরস্কার জেতার সুযোগ করে দিচ্ছে পাঠাও কর্তৃপক্ষ। যেসব রাইডারদের সেফটি রেটিং ৯০% এর উপরে থাকছে তারা সাপ্তাহিক বুফ্যে ডিনার, ইঞ্জিন অয়েল, গ্লাভস, চার্জার, ১০০% কমিশন সহ বিভিন্ন ধরণের পুরস্কার পাচ্ছে। বুফ্যে বিজয়ীদের মধ্যে ঢাকার বিজয়ীরা খড়হম The Pavilion, চট্টগ্রামের বিজয়ীরা ঞযব চধারষরড়হ, এবং সিলেটের বিজয়ীরা Rose View Hotel এ বুফে ডিনারের সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, গত রমজানে রাইডারদের সম্মানার্থে অনুষ্ঠিত Celebrating Heroes of Pathao ইফতার প্রোগ্রাম থেকে এই ক্যাম্পেইন চালু করে পাঠাও, যেখানে এক হাজার হেলমেট বিতরণ করা হয়েছিল। গত ২০ জুলাই পর্যন্ত পাঠাও বিতরণ করেছে প্রায় ৬ হাজার হেলমেট এবং আগামী কয়েক মাসে আরো হেলমেট প্রদান করা হবে।
The post ২০০ রাইডারকে পুরস্কৃত করলো পাঠাও appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া