ছাত্রফ্রন্ট সভাপতির মুক্তির দাবি রাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমনসহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। রোববার বেলা সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে সমাবেশে মিলিত হয়।

এদিকে একই দাবিতে বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। জোটের বিক্ষোভ মিছিলটিও ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন দাসের সভাপতিত্বে ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আল আমিন তারেক, সহ-সভাপতি শামসুজ্জোহা সাদিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, ছাত্র ফেডারেশনের রাজনীতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘বরিশালে ব্যাটারি চালিত অটো-রক্সিা চালিত শ্রমিকরে ভুখা মিছিলে হামলা এবং কেন্দ্রীয় সভাপতি ইমরান আল হাবিব রুমন, আন্তর্জাতিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তীসহ শ্রমিকফ্রন্ট এবং ছাত্র ফ্রন্টের নেতাদের গ্রেপ্তার। মনীষা চক্রবর্তীকে জামিন দিলেও রুমন এবং শ্রমিক নেতাদের মুক্তির পরিবর্তে মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে প্রশাসন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে শ্রমিদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি’।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বরিশালে ব্যাটারি চালিত অটো-রিক্সা চালিত শ্রমিকদের ভুখা মিছিলে হামলা ও গ্রেফতার করে পুলিশ।

The post ছাত্রফ্রন্ট সভাপতির মুক্তির দাবি রাবিতে বিক্ষোভ ও সমাবেশ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ছাত্রফ্রন্ট সভাপতির মুক্তির দাবি রাবিতে বিক্ষোভ ও সমাবেশ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: