নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// এসএমই ফাউন্ডেশন আয়োজিত ২০১৮ সনের জন্য বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান – সার্ভিস ক্যাটাগরি) হিসাবে মনোনীত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবসডটকম (Bdjobs.com) এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতিবছর ৫ টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে – ক্ষুদ্র উদ্যোক্তা (মহিলা), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাঝারি উদ্যোক্তা (উৎপাদন), মাঝারি উদ্যোক্তা (সেবা)।
২০১৩ সন থেকে অনুষ্ঠিত এই বিশেষ সম্মাননা আয়োজনে এবারই প্রথম কোনো তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা এই পুরস্কার পেলেন।
উল্লেখ্য, ১৮ বছর আগে ২০০০ সনে ফাহিম মাশরুর তার কিছু বন্ধুদের নিয়ে বিডিজবস প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল। প্রতিদিন ১ লাখের বেশি লোক এই পোর্টাল ভিসিট করে। ২০ লাখের বেশি ব্যক্তির জীবন-বৃত্তান্ত এই প্ল্যাটফর্মে সংরক্ষিত আছে। গত ১৮ বছরে ১০ লাখেরও বেশি চাকরিপ্রার্থী বিডিজবসের মাধ্যমে চাকরি পেয়েছে।
টেকজুমটিভি/এমআইজে
The post ফাহিম মাশরুর বর্ষসেরা উদ্যোক্তা appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া