বাংলাদেশের উন্নত ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড। বুধবার (৪ এপ্রিল) রাতে দেশের বাজারে নিয়ে এসেছে এইচপি ডিজাইনজেট প্রিন্টারের বাজারজাত কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের পরিচালক অপারেশন হাবিবা নাসরিন রিতা এ কথা বলেন।
হাবিবা নাসরিন রিতা বলেন, যুগ যুগ ধরে সুনামের সঙ্গে ইউনিক বিজনেস সিস্টেম দেশীয় বাজারে, বিশেষ করে শিক্ষাখাতে ব্যবহৃত পণ্য বাজারজাত করে আসছে। তারই ধারাবহিকতায় আমরা এইচপি-র এই পণ্যটি নিয়ে কাজ শুরু করেছি। ক্রেতাসেবাই আমাদের লক্ষ্য। গুণাগুণ মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণ জরুরী। এইচপি পণ্যেও সে ধরনের প্রযুক্তিক গুণাগুণ আছে বলে আমরা মনে করি এবং এই পণ্য ক্রেতাকে সন্তুষ্ট করবে বলেও আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনা সহজীকরনে বিশেষ সুবিধা সম্পন্ন নতুন প্রিন্টারটি বেশ কার্যকরী। ব্যবহারকারীরা এই প্রিন্টারের মাধ্যমে দ্রুত প্রিন্টিংয়ের পাশাপাশি সঠিক ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করতে পারবেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম, এইচপি এর কান্ট্রি বিজনেস ম্যানেজার (এসজি/এইসি/সিএলএম/পিকে ডিজাইনজেট) সাশিকা ভিশান, বাংলাদেশে এইচপি এর ডিজাইনজেট সেল্স ডেভেলপমেন্ট ম্যানেজার শামিম হাসান, ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন এবং এজিএম আব্দুল্লাহ আল মামুন খান।
এইচপি এর কান্ট্রি বিজনেস ম্যানেজার (এসজি/এইসি/সিএলএম/পিকে ডিজাইনজেট) সাশিকা ভিশান বলেন, এইচপি ডিজাইনজেট প্রিন্টার গুণগতমান সম্পন্ন অ২, অ১, অ০ এবং ই০ সাইজের মত বৃহৎ ফরম্যাটে প্রিন্টিংয়ের কাজ সম্পন্ন করতে সক্ষম। ছোট বা বড় সব ধরনের অফিসেই এই পণ্য ব্যবহার উপযোগী। যথাযথ আউটপুট লাভের উদ্দেশ্যে এই প্রিন্টারে রয়েছে লার্জ ফরমাট প্রিন্টার পিগমেন্ট লিংক এর সঠিক কালার এবং পেটেন্টেড হিউলেট প্যাকার্ড স্পেকট্রোফটোমিটার টেকনোলজি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পণ্য সবচেয়ে উপযোগী। এটি একটি নির্ভরযোগ্য পণ্য এবং খুব সহজেই ব্যবহার করা যায় এমনভাবেই ডিজাইন করা হয়েছে। এমনকি এ প্রিন্টার এর সাহায্যে প্রিসাইজ স্কিম্স, ডিটেইলড ম্যাপস এবং প্রফেশনাল ফটোগ্রাফিক রিপ্রোডাকশন প্রিন্ট করা যেতে পারে।
ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, এইচপি বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারে একটি পরিচিত নাম। প্রযুক্তিগত দিক হতে বিশ^বাজারে এ পণ্যের যথেষ্ট সুনাম রয়েছে। অন্যদিকে ইউনিক বিজনেস সিস্টেম গত কয়েক বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশনে রূপান্তরে পণ্য সরবরাহ করে আসছে। দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এইচপি প্রিন্টারের বাজার চাহিদার কথা চিন্তা করেই আমরা এই পণ্যটির বিপণনে আগ্রহী হয়েছি।
এই মডেলের প্রিন্টার ইউনিক বিজনেস সিষ্টেম লিমিটেড এর সকল শোরুম এবং এর ডিলারদের কাছে দুটি সাইজে পাওয়া যাচ্ছে।
The post ‘ইউনিক দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে’ (ভিডিও) appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া