নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// আইটি নজরদারী পণ্য সিপি প্লাসের নতুন পরিবেশক হলো দেশের স্বনামধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি।
বুধবার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো সিপি প্লাস এর প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উসিসি’র হেড অব চ্যানেল সেলস, সিনিয়র এজিএম শাহীন মোল্লা, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার জয়নুস সালেকীন ফাহাদ, সিপি প্লাস এর ন্যাশনাল চ্যানেল ম্যানেজার ফর বাংলাদেশ মার্কেট ইয়াসিন আরাফাতসহ আরো অনেকে। দেশের প্রথম সারির অন্তত ১০০টি কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহীন মোল্লা অতিথিদের শুভেচ্ছা জানান এবং ব্যবসায়ের উন্নতির স্বার্থে সকল ব্যসায়িক প্রতিষ্ঠানকে সহযোগীতা করার আহ্বান জানান।
জয়নুস সালেকীন ফাহাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সিপি প্লাস পণ্যকে মানুষের দোড়গোঁড়ায় পৌঁছানোর জন্য কিভাবে এক সাথে কাজ করা যায় তার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন নিরাপত্তার কারণে মানুষের কাছে সিকিউরিটি ক্যামেরার চাহিদা দিন দিন বাড়ছে তাই বিশ্বখ্যাত সিকিউরিটি ও সার্ভেল্যান্স কোম্পাটি সিপি প্লাসের পণ্যকে মানুষের দোড়গোঁড়ায় পৌঁছে ব্যবসায়িক সাফল্য অর্জনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সিপি প্লাস এর ন্যাশনাল চ্যানেল ম্যানেজার ইয়াসিন আরাফাত সিপি প্লাস এর বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বাংলাদেশের বাজারে সিপি প্লাসের পণ্য কিভাবে সম্প্রসারণ করতে পারে তা সুন্দর ভাবে উপস্থাপন করেন।
ইতোমধ্যে ইউসিসি বাংলাদেশের বাজারে সিপি প্লাস এর রেড সিরিজের এনালগ এইচডি ক্যামেরা এবং ৮/১৬/৩২ পোর্ট এর ডিভিআর বাজারজাত করছে এবং শীঘ্রই সকল আইপি ক্যামেরা, এনভি আর, স্পিড ডুম ক্যামেরা, টাইম এটেনন্ডেন্স, মোবাইল সার্ভেলেন্স, ভিডিও ডোর ফোনসহ সকল এক্সোসরিজ বাজারজাত করবে।
টেকজুমটিভি/এমআইজে
The post সিপি প্লাসের নতুন পরিবেশক ইউসিসি appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া