যেসব অ্যাপের কারণে স্মার্টফোনে চার্জ থাকেনা

নতুন ফোন কেনার পর দেখি মোবাইলের চার্জ যেন শেষ হতেই চায় না। তখন সবাইকে বলি, দেখছ এই মোবাইলের চার্জ শেষই হয় না। আর একটু পুরনো হলেই বলি, স্মার্টফোনের একটি সমস্যা ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া। দিনে একাধিকবার চার্জ দিতে হয়। সব সময় তো আর সঙ্গে বহনযোগ্য চার্জার বা পাওয়ার ব্যাংক রাখা সম্ভব হয় না।

তাছাড়া সমস্যাটি যে শুধু ব্যাটারি বা হার্ডওয়্যারের এমনও নয়। ফোনে এমন কিছু অ্যাপ রয়েছে, যা চার্জ দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হতে পারে। ঠিক এমন ৮টি অ্যাপের তালিকা তৈরি করেছে তথ্যপ্রযুক্তি নিরাপত্তাপ্রতিষ্ঠান এভিজি। যেগুলো ফোনের চার্জ দ্রুত শেষ করে। আর অতিরিক্ত ইন্টারনেট খরচের ঝামেলা তো রয়েছেই।

ক্ল্যাশ অব ক্ল্যানস
এই গেমটি যে কতটা জনপ্রিয় তা আলাদা করে বলার কিছু নেই। আক্রমণ, যুদ্ধ, সাম্রাজ্য অধিগ্রহণ—সব মিলেই গেমটি অসাধারণ। আর এই গেমারদের মোবাইল ডেটা খরচের বিষয়ে তেমন একটা অভিযোগ থাকে না। কিন্তু খুব বেশি ব্যাটারি খরচের অভিযোগ সব সময়ই রয়েছে।

ক্যান্ডি ক্রাশ সাগা
ক্যান্ডি ক্রাশ সাগা জনপ্রিয় একটি গেম। কিন্তু এভিজির তালিকায় অতিরিক্ত ব্যাটারির চার্জ খরচের তালিকায় শীর্ষে রয়েছে এই গেম। তা ছাড়া অ্যাপটি অভ্যন্তরীণ মেমোরি এবং মোবাইল ডেটাও বেশি খরচ করে।

পেট রেস্কিউ সাগা
অনেকটা ক্যান্ডি ক্রাশ সাগার মতোই পাজল ঘরানার জনপ্রিয় অনলাইন গেম। কিন্তু গেমটির অতিরিক্ত ব্যাটারি, অভ্যন্তরীণ মেমোরি এবং মোবাইল ডেটা খরচের জন্য তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গুগল প্লে সার্ভিসেস
বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ হচ্ছে গুগল প্লে সার্ভিসেস। কিন্তু অ্যাপটির প্রধান সমস্যা এটি যেমন ব্যাটারি খরচ করে, ঠিক একইভাবে মেমোরি ও মোবাইল ডেটাও খরচ করে। এ জন্যই এভিজি তাদের তালিকায় অ্যাপটিকে চারে স্থান দিয়েছে।

ফেসবুক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ ফেসবুক। কিন্তু অ্যাপটি অতিরিক্ত ব্যাটারি খরচ করে। তাছাড়া ব্যবহারকারীদের অভিযোগ রয়েছে অ্যাপটি ফোনের গতিও কমিয়ে দেয়।

হোয়াটসঅ্যাপ
মেসেজিং অ্যাপ হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। কিন্তু অ্যাপটি বন্ধ করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। বেশি ব্যাটারি খরচের জন্য এভিজি’র তালিকায় সাতে রয়েছে হোয়াটসঅ্যাপ।

সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস
সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস অ্যাপ হিসেবে এটি বেশ জনপ্রিয়। সাধারণত স্মার্টফোনের জন্য তৃতীয় পক্ষের এ ধরনের অ্যাপের প্রয়োজন পড়ে না বলে জানান বিশেষজ্ঞরা। তাছাড়া অ্যাপটি বেশ ব্যাটারি খরুচে।

সলিটেয়ার
বিভিন্ন অপারেটিং সিস্টেমে গেমটি বেশ জনপ্রিয়। কিন্তু অ্যান্ড্রয়েডে অ্যাপটি ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী। এ জন্য এভিজি তাদের তালিকায় সলিটেয়ারকে ১০ নম্বরে স্থান দিয়েছে।

The post যেসব অ্যাপের কারণে স্মার্টফোনে চার্জ থাকেনা appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on যেসব অ্যাপের কারণে স্মার্টফোনে চার্জ থাকেনা on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: